Leviticus 25:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তার ক্ষেতের নিজে থেকে উৎপন্ন শস্য কাটবে না ও আঝোড়া আঙ্গুরলতার ফল সংগ্রহ করবে না; তা ভূমির বিশ্রামের বছর হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্ষেতগুলি থেকে যে শস্য এমনি এমনি উৎপন্ন হয়েছে তা কাটবে না, অথবা আঝোড়া দ্রাক্ষাফল সংগ্রহ করবে না। ভূমির জন্য বিশ্রামের বছর রাখতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন ক্ষেত্রের স্বতঃ উৎপন্ন শস্য কাটিবে না, ও আঝোড়া দ্রাক্ষালতার ফল সংগ্রহ করিবে না; উহা ভূমির বিশ্রামার্থক বৎসর হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন ক্ষেত্রের স্বতঃ উৎপন্ন শস্য কাটিবে না, ও আঝোড়া দ্রাক্ষালতার ফল সংগ্রহ করিবে না; উহা ভূমির বিশ্রামার্থক বৎসর হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন জমিতে যা নিজে থেকে জন্মাবে তা তোমরা কেটে মজুত করবে না কিম্বা অযত্নের মধ্যে যে সব আংগুর হবে তা-ও তুলে আনবে না। জমিগুলোকে এক বছর বিশ্রাম দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন জমিতে যা নিজে থেকে জন্মাবে তা তোমরা কেটে মজুদ করবে না কিংবা অযত্নের মধ্যে যে সব আংগুর হবে তা-ও তুলে আনবে না। জমিগুলোকে এক বছর বিশ্রাম দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্ষেতে আপনা থেকে যে ফসল উৎপন্ন হবে তা তোমরা কাটবে না কিম্বা আছাঁটা আঙুর লতার ফল সংগ্রহ করবে না। কারণ সেই বছর জমির বিরতির বছর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফসল কাটার পর যে সমস্ত শস্য নিজেরাই জন্মেছে, তোমরা অবশ্যই তাদের কাটবে না| যে সমস্ত দ্রাক্ষালতা ছাঁটা হয়নি সেখান থেকে তোমরা অবশ্যই দ্রাক্ষা সংগ্রহ করবে না| জমি এক বছর বিশ্রামে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি জমির নিজে থেকে উৎপন্ন শস্য কাটবে না ও না পাড়া আঙ্গুরফল ফল সংগ্রহ করবে না; ওটা জমির বিশ্রামের জন্য বছর হবে।