Leviticus 25:52 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি জুবিলী বছরের অল্প বছর অবশিষ্ট থাকে তবে সে তার সঙ্গে হিসাব করে সেই কয়েক বছর অনুসারে তার নিজের মুক্তির মূল্য ফিরিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি অর্ধশত বছর না আসা পর্যন্ত কেবল কয়েক বছর অবশিষ্ট থাকে, তাহলে সে তা গণনা করবে ও তদনুসারে নিজের মুক্তির জন্য মূল্য দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি যোবেল বৎসরের অল্প বৎসর অবশিষ্ট থাকে, তবে সে তাহার সহিত হিসাব করিয়া সেই কয়েক বৎসরানুসারে আপনার মোচনের মূল্য ফিরাইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি জুবিলী বৎসরের অল্প বৎসর অবশিষ্ট থাকে, তবে সে তাহার সহিত হিসাব করিয়া সেই কয়েক বৎসর অনুসারে আপনার মোচনের মূল্য ফিরাইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফিরে পাওয়ার বছর আসতে যদি অল্প কয়েক বছর বাকী থাকে তবে হিসাব করে সেইমত টাকা দিয়ে সে নিজেকে ছাড়িয়ে নিতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিরে পাওয়ার বছর আসতে যদি অল্প কয়েক বছর বাকী থাকে তবে হিসাব করে সেইমত টাকা দিয়ে সে নিজেকে ছাড়িয়ে নিতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি জুবিলির বছর আসতে অল্প কয়েক বছর বাকী থাকে, তাহলে সে হিসাব করে সেই কয় বছরের জন্য নিজের মুক্তিপণ ফেরত দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জুবিলী বছর আসার যদি কেবলমাত্র সামান্য কয়েক বছর থাকে, তাহলে লোকটি অবশ্যই মূল মূল্যের সামান্য অংশ ফেরৎ দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি যোবেল বৎসরের অল্প বৎসর বাকি থাকে, তবে সে তার সঙ্গে হিসাব করে সেই কয়েক বছর অনুসারে নিজের মুক্তির মূল্য ফিরিয়ে দেবে।