Leviticus 25:54 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি সে ঐ সমস্ত বছরে মুক্ত না হয় তবে জুবিলী বছরে তার সন্তানদের সঙ্গে মুক্ত হয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি এই উপায়গুলির কোনো উপায়ে সে মুক্তি না পায়, তাহলে সে ও তার সন্তানেরা পঞ্চাশতম বছরে মুক্ত হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি সে ঐ সকল বৎসরে মুক্ত না হয়, তবে যোবেল বৎসরে আপন সন্তানগণের সহিত মুক্ত হইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি সে ঐ সকল বৎসরে মুক্ত না হয়, তবে জুবিলী বৎসরে আপন সন্তানগণের সহিত মুক্ত হইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলোর কোন উপায়েই যদি তাকে ছাড়িয়ে নেওয়া না হয় তবে তাকে ও তার ছেলেমেয়েদের ফিরে পাওয়ার বছরে ছেড়ে দিতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলোর কোন উপায়েই যদি তাকে ছাড়িয়ে নেওয়া না হয় তবে তাকে ও তার ছেলেমেয়েদের ফিরে পাওয়ার বছরে ছেড়ে দিতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি উক্ত উপায়গুলিতে সে মুক্ত হতে না পারে, তবে জুবিলির বছরে সে পুত্রকন্যাসহ মুক্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই লোকটিকে মুক্ত করার জন্য যদি কেউই দাম দিতে না চায় তাহলেও জুবিলী বছরে সে স্বাধীন হবে| জুবিলী বছরে সে এবং তার সন্তানসন্ততিরা স্বাধীন হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি সে ঐ সব বছরে মুক্ত না হয়, তবে যোবেল বছরে নিজের সন্তানদের সঙ্গে মুক্ত হয়ে যাবে।