Leviticus 25:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভূমির বিশ্রাম তোমাদের খাদ্যের জন্য হবে; ভূমির সমস্ত দ্রব্যই তোমার, তোমার গোলাম ও বাঁদীর, তোমার বেতনজীবী ভৃত্য ও তোমার সহবাসী বিদেশীর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্রাম বছর চলাকালীন ভূমির খাদ্যশস্য তোমাদের জন্য—তোমার নিজের, তোমার দাস-দাসী, বেতনজীবী কর্মী, তোমার মাঝে অস্থায়ীভাবে বসবাসকারী মানুষের জন্য
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভূমির বিশ্রাম তোমাদের ভক্ষ্যের জন্য হইবে; ভূমির সমস্ত দ্রব্যই তোমার, তোমার দাসের ও দাসীর, তোমার বেতনজীবী ভৃত্যের ও তোমার সহবাসী বিদেশীর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভূমির বিশ্রাম তোমাদের ভক্ষ্যের জন্য হইবে; ভূমির সমস্ত দ্রব্যই তোমার, তোমার দাসের ও দাসীর, তোমার বেতনজীবী ভৃত্যের ও তোমার সহবাসী বিদেশীর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্রাম-বছরে জমিতে যা নিজে থেকে জন্মাবে তা-ই তোমাদের নিজেদের, দাস-দাসীদের, তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির মজুর ও অন্যান্য লোকদের,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিশ্রাম-বছরে জমিতে যা নিজে থেকে জন্মাবে তা-ই তোমাদের নিজেদের, গোলাম ও বাঁদীদের, তোমাদের মধ্যে বাস করা অন্য জাতির মজুর ও অন্যান্য লোকদের,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের এবং তোমাদের দাসদাসী, মজুর ও তোমাদের সঙ্গে বসবাসকারী বিদেশীদের খাদ্য সংস্থানের জন্যই জমির এই বিরাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু জমি এক বছরের বিশ্রামে থাকাকালীন ইস্রায়েলে উৎপন্ন হবে তাতে তোমাদের জন্য, তোমাদের পুরুষ এবং মহিলা ভৃত্যদের খাবার জন্য প্রচুর খাদ্য থাকবে| তোমাদের জনখাটা ভাড়াটে শ্রমিকদের জন্য, তোমাদের দেশে বসবাস করা বিদেশীদের জন্য
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর জমির বিশ্রাম তোমাদের খাবারের জন্য হবে; জমির সব জিনিসই তোমার, তোমার দাসের ও দাসীর, তোমার বেতনভোগী ভৃত্যের ও তোমার সহবাসী বিদেশীর