Leviticus 25:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সপ্তম মাসের দশম দিনে তুমি জয়ধ্বনির তূরীবাদ্য করবে; কাফ্‌ফারা দিনে তোমাদের সমস্ত দেশে তূরী বাজাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর সপ্তম মাসের দশম দিনে সর্বত্র তূরী বাজাতে হবে; প্রায়শ্চিত্ত দিনে তোমার সারা দেশে তূরী বাজবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সপ্তম মাসের দশম দিনে তুমি জয়ধ্বনির তুরীবাদ্য করিবে; প্রায়শ্চিত্তদিনে তোমাদের সমস্ত দেশে তূরী বাজাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সপ্তম মাসের দশম দিনে তুমি জয়ধ্বনির তূরীবাদ্য করিবে; প্রায়শ্চিত্ত দিনে তোমাদের সমস্ত দেশে তূরী বাজাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরের বছরের সাত মাসের দশ দিনের দিন, অর্থাৎ পাপ ঢাকা দেবার দিনে তোমাদের দেশের সব জায়গায় শিংগা বাজাতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরের বছরের সাত মাসের দশ দিনের দিন, অর্থাৎ গুনাহ্‌ ঢাকা দেবার দিনে তোমাদের দেশের সব জায়গায় শিংগা বাজাতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সপ্তম মাসের দশম দিনে-প্রায়শ্চিত্ত দিবসে তোমরা সারা দেশে তূরী বাজিয়ে ঘোষণা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সপ্তম মাসের দশম দিনটিতে অর্থাৎ‌ প্রায়শ্চিত্তের দিনে তোমরা অবশ্যই মেষের শিং বাজাবে, সারা দেশময় এই মেষের শিং বাজাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সপ্তম মাসের দশম দিনের তুমি জয়ধ্বনির তূরী বাজাবে; প্রায়শ্চিত্তদিনের তোমাদের সব দেশে তূরী বাজাবে।