Leviticus 26:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তোমাদের জন্য কোন দেব-দেবীর মূর্তি তৈরি করো না এবং খোদাই-করা মূর্তি কিংবা স্তম্ভ স্থাপন করো না ও তার কাছে সেজ্‌দা করার জন্য তোমাদের দেশে কোন খোদাই-করা পাথর রেখো না; কেননা আমি মাবুদ তোমাদের আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমরা নিজেদের জন্য প্রতিমা নির্মাণ কোরো না, অথবা প্রতিমূর্তি কিংবা পবিত্র পাথর স্থাপন কোরো না এবং তোমাদের দেশে ক্ষোদিত পাথর রেখে তার সামনে প্রণিপাত কোরো না। আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপনাদের জন্য অবস্তু প্রতিমা নির্ম্মাণ করিও না, এবং ক্ষোদিত প্রতিমা কিম্বা স্তম্ভ স্থাপন করিও না, ও তাহার কাছে প্রণিপাত করিবার নিমিত্তে তোমাদের দেশে কোন ক্ষোদিত প্রস্তর রাখিও না; কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপনাদের জন্য অবস্তু প্রতিমা নির্মাণ করিও না, এবং ক্ষোদিত প্রতিমা কিম্বা স্তম্ভ স্থাপন করিও না, ও তাহার কাছে প্রণিপাত করিবার জন্য তোমাদের দেশে কোন ক্ষোদিত প্রস্তর রাখিও না; কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন রকম দেব-দেবীর মূর্তি তোমাদের তৈরী করা চলবে না। নিজেদের জন্য কাঠে খোদাই-করা মূর্তি কিম্বা কোন পূজার পাথর তোমাদের স্থাপন করা চলবে না। পূজা করবার জন্য তোমরা পাথরে খোদাই করা কোন মূর্তি তোমাদের দেশে রাখবে না। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন রকম দেব-দেবীর মূর্তি তোমাদের তৈরী করা চলবে না। নিজেদের জন্য কাঠে খোদাই-করা মূর্তি কিংবা কোন পূজার পাথর তোমাদের স্থাপন করা চলবে না। পূজা করবার জন্য তোমরা পাথরে খোদাই করা কোন মূর্তি তোমাদের দেশে রাখবে না। আমি আল্লাহ্‌ তোমাদের মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নিজেদের জন্য কোন প্রতিমা তৈরী করবে না, খোদাই করা কোন প্রতিমূর্তি বা স্তম্ভ স্থাপন করবে না এবং পূজা করার জন্য দেশে কোন খোদাই করা পাথরের মূর্তি রাখবে না। কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের নিজেদের জন্য প্রতিমূর্ত্তি গড়বে না| তাদের প্রণাম করবার জন্যে তোমাদের দেশে মূর্ত্তি বা স্মৃতিফলকসমুহ গড়বে না| কেন? কারণ আমিই প্রভু তোমাদের ঈশ্বর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা নিজেদের জন্য প্রতিমা তৈরী কোরো না এবং স্বর্ণ প্রতিমা কিংবা স্তম্ভ স্থাপন কোরো না ও তার কাছে প্রণাম করবার জন্য তোমাদের দেশে কোন ক্ষোদিত প্রস্তর রেখো না; কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর।