Leviticus 26:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি মাবুদ তোমাদের আল্লাহ্‌; আমি মিসর দেশ থেকে তোমাদেরকে বের করে এনেছি, তাদের গোলাম থাকতে দিই নি; আমি তোমাদের কাঁধের জোয়াল ভেঙে সোজা-ভাবে তোমাদেরকে গমন করিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, যিনি মিশর থেকে তোমাদের বের করে এনেছেন, যেন তোমরা আর মিশরীয়দের ক্রীতদাস না হও; আমি তোমাদের জোয়ালের কাঠ ভেঙেছি ও মাথা উঁচু করে চলার যোগ্যতা তোমাদের দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, আমি মিসর দেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছি, তাহাদের দাস থাকিতে দিই নাই; আমি তোমাদের যোঁয়ালি-কাষ্ঠ ভাঙ্গিয়া সোজা ভাবে তোমাদিগকে গমন করাইয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি মিসর দেশ হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছি, তাহাদের দাস থাকিতে দিই নাই; আমি তোমাদের জোয়ালি-কাষ্ঠ ভাঙ্গিয়া সোজা ভাবে তোমাদিগকে গমন করাইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। মিসর দেশ থেকে আমিই তোমাদের বের করে এনেছি যাতে মিসরীয়দের দাস হয়ে আর তোমাদের থাকতে না হয়। কাঁধের জোয়াল ভেংগে ফেলে আমিই তোমাদের মাথা উঁচু করে হাঁটবার অবস্থায় এনেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আল্লাহ্‌ তোমাদের মাবুদ। মিসর দেশ থেকে আমিই তোমাদের বের করে এনেছি যাতে মিসরীয়দের গোলাম হয়ে আর তোমাদের থাকতে না হয়। কাঁধের জোয়াল ভেংগে ফেলে আমিই তোমাদের মাথা উঁচু করে হাঁটবার অবস্থায় এনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর, আমি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি, মিশরীদের দাস হয়ে থাকতে দিই নি। আমিই তোমাদের কাঁধের জোয়াল ভেঙ্গে তোমাদের মাথা উঁচু করে চলবার সুযোগ দিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমিই প্রভু, তোমাদের ঈশ্বর| তোমরা মিশরে দাস ছিলে, কিন্তু আমি তোমাদের মিশরের বাইরে এনেছি| দাস হয়ে তোমরা ভারী ওজনের জিনিস বইতে গিয়ে নুযে থাকতে, কিন্তু আমি তোমাদের কাঁধের যোয়ালীর কাঠ ভেঙ্গে দিয়েছি| আমি তোমাদের আবার সোজা হয়ে হাঁটবার সুযোগ দিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; আমি মিশর দেশ থেকে তোমাদেরকে বের করে এনেছি, তাদের দাস থাকতে দিইনি; আমি তোমাদের যোয়ালির-কাঠ ভেঙে সোজাভাবে তোমাদেরকে গমন করিয়েছি।