Leviticus 26:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি আমার বিধি অগ্রাহ্য কর ও তোমাদের প্রাণ আমার সমস্ত অনুশাসন ঘৃণা করে, এভাবে তোমরা আমার হুকুম পালন না করে আমার নিয়ম ভঙ্গ কর তবে আমিও তোমাদের প্রতি এই ব্যবহার করবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তোমরা যদি আমার সকল অনুশাসন অগ্রাহ্য করো, আমার বিধানগুলি ঘৃণা করো, আমার সমস্ত আদেশ পালনে ব্যর্থ হও এবং এইভাবে আমার অঙ্গীকার-চুক্তি লঙ্ঘন করো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি আমার বিধি অগ্রাহ্য কর, ও তোমাদের প্রাণ আমার শাসন সকল ঘৃণা করে, এইরূপে তোমরা আমার আজ্ঞা পালন না করিয়া আমার নিয়ম ভঙ্গ কর, তবে আমিও তোমাদের প্রতি এই ব্যবহার করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি আমার বিধি অগ্রাহ্য কর, ও তোমাদের প্রাণ আমার শাসন সকল ঘৃণা করে, এইরূপে তোমরা আমার আজ্ঞা পালন না করিয়া আমার নিয়ম ভঙ্গ কর, তবে আমিও তোমাদের প্রতি এই ব্যবহার করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তোমরা আমার নিয়মগুলো অগ্রাহ্য কর এবং আমার আইন-কানুন তুচ্ছ কর, যদি তোমরা আমার আদেশ পালন না করে আমার ব্যবস্থা খেলাপ কর,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তোমরা আমার নিয়মগুলো অগ্রাহ্য কর এবং আমার শরীয়ত তুচ্ছ কর, যদি তোমরা আমার হুকুম পালন না করে আমার ব্যবস্থা অমান্য কর,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি আমার অনুশাসন অমান্য কর, আমার শাসনবিধি অবজ্ঞা কর এবং এই ভাবে তোমরা আমার নির্দেশ পালন না করে তোমাদের সঙ্গে স্থাপিত আমার চুক্তি ভঙ্গ কর,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তোমরা আমার বিধিসমুহ এবং আজ্ঞাগুলি মানতে অস্বীকার কর, তার অর্থ তোমরা আমার চুক্তি ভঙ্গ করেছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমার ব্যবস্থা অগ্রাহ্য কর ও তোমাদের প্রাণ আমার শাসন সকল ঘৃণা করে, এভাবে তোমরা আমার আদেশ পালন না করে আমার নিয়ম ভঙ্গ কর, তবে আমিও তোমাদের প্রতি এই ব্যবহার করব;