Leviticus 26:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি তোমরা এতেও আমার কথায় মনোযোগ না কর তবে আমি তোমাদের গুনাহ্‌র জন্য তোমাদেরকে সাত গুণ বেশি শাস্তি দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘এসবের পরেও যদি আমার কথায় তোমরা অবধান না করো, তাহলে তোমাদের পাপসমূহের কারণে আমি তোমাদের সাতগুণ বেশি শাস্তি দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি তোমরা ইহাতেও আমার বাক্যে মনোযোগ না কর, তবে আমি তোমাদের পাপপ্রযুক্ত তোমাদিগকে সাত গুণ অধিক শাস্তি দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি তোমরা ইহাতেও আমার বাক্যে মনোযোগ না কর, তবে আমি তোমাদের পাপ প্রযুক্ত তোমাদিগকে সাত গুণ অধিক শাস্তি দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই সবের পরেও যদি তোমরা আমার কথা না শোন তবে আমি তোমাদের পাপের সাতগুণ শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই সবের পরেও যদি তোমরা আমার কথা না শোন তবে আমি তোমাদের গুনাহের সাতগুণ শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরেও যদি তোমরা আমার বাক্যে কর্ণপাত না কর তাহলে আমি তোমাদের পাপাচরণের জন্য সাতগুণ বেশী শাস্তি বিধান করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই সমস্ত কিছুর পরও যদি তোমরা আমাকে মান্য না করো, তবে আমি তোমাদের পাপসমুহের জন্য সাতগুণ বেশী শাস্তি দেবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি তোমরা এতেও আমার বাক্যে মনোযোগ না কর, তবে আমি তোমাদের পাপযুক্ত তোমাদেরকে সাত গুন বেশী শাস্তি দেব।