Leviticus 26:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদের শক্তির গর্ব চূর্ণ করবো ও তোমাদের আসমান লোহার মত ও তোমাদের ভূমি ব্রোঞ্জের মত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের একগুঁয়ে গর্ব আমি ভেঙে দেব, ঊর্ধ্বস্থ আকাশ লোহার মতো ও নিম্নস্থ ভূমি পিতলের মতো করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদের বলের গর্ব্ব চূর্ণ করিব, ও তোমাদের আকাশ লৌহের মত ও তোমাদের ভূমি পিত্তলের মত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদের বলের গর্ব চূর্ণ করিব, ও তোমাদের আকাশ লৌহের মত ও তোমাদের ভূমি পিত্তলের মত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের শক্তির অহংকার চুরমার করে দেব। আমি তোমাদের মাথার উপরকার আকাশ লোহার মত আর পায়ের তলার মাটি ব্রোঞ্জের মত শক্ত করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের শক্তির অহংকার চুরমার করে দেব। আমি তোমাদের মাথার উপরকার আকাশ লোহার মত আর পায়ের তলার মাটি ব্রোঞ্জের মত শক্ত করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের ক্ষমতার দর্প চূর্ণ করব, তোমাদের আকাশ লোহার মত এবং মাটি পিতলের মত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং যা তোমাদের গর্বিত করে সেই শহরগুলিকেও আমি ধ্বংস করে দেবো| আকাশ বৃষ্টি দেবে না এবং মাটিতেও শস্য জন্মাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের শক্তির গর্ব চূর্ণ করব ও তোমাদের আকাশ লোহার মত ও তোমাদের জমি পিতলের মত করব।