Leviticus 26:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি তোমরা আমার বিরুদ্ধাচরণ কর ও আমার কথা শুনতে না চাও তবে আমি তোমাদের গুনাহ্‌ অনুসারে তোমাদেরকে আরও সাত গুণ আঘাত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি আমার প্রতি তোমরা বৈরীভাবাপন্ন থাকো ও আমার কথা শুনতে না চাও, তাহলে তোমাদের ক্লেশ আমি সাতগুণ বৃদ্ধি করব, যা পাপের কারণে তোমাদের প্রাপ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি তোমরা আমার বিপরীত আচরণ কর, ও আমার কথা শুনিতে না চাও, তবে আমি তোমাদের পাপানুসারে তোমাদিগকে আরও সাত গুণ আঘাত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি তোমরা আমার বিপরীত আচরণ কর, ও আমার কথা শুনিতে না চাও, তবে আমি তোমাদের পাপানুসারে তোমাদিগকে আরও সাত গুণ আঘাত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমাদের মনে যদি আমার প্রতি শত্রুভাব থাকে এবং যদি তোমরা আমার কথায় কান দিতে না চাও তবে তোমাদের পাপের শাস্তি আমি সাতগুণ বাড়িয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমাদের মনে যদি আমার প্রতি শত্রুভাব থাকে এবং যদি তোমরা আমার কথায় কান দিতে না চাও তবে তোমাদের গুনাহের শাস্তি আমি সাতগুণ বাড়িয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবুও যদি তোমরা আমার বিরুদ্ধাচরণ কর, আমার কথা না শোন, তাহলে আমি তোমাদের পাপাচরণের শাস্তি সাতগুণ বেশী দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি তা সত্ত্বেও তোমরা আমার বিরুদ্ধে ইস্রায়েলেও এবং আমাকে মান্য করতে অস্বীকার করো, আমি তোমাদের সাতগুণ কঠিন আঘাত করব| তোমরা যত পাপ করবে, তত শাস্তি পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি তোমরা আমার বিপরীত আচরণ কর ও আমার কথা শুনতে না চাও, তবে আমি তোমাদের পাপ অনুসারে তোমাদেরকে আর সাত গুন আঘাত করব।