Leviticus 26:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের মধ্যে বন্যপশু পাঠাব; তারা তোমাদের সন্তান হরণ করবে, তোমাদের পশুপাল বিনষ্ট করবে, তোমাদেরকে সংখ্যায় হ্রাস করবে; আর তোমাদের সমস্ত রাজপথ ধ্বংস হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বিপক্ষে আমি বন্যপশু প্রেরণ করব; ওরা তোমাদের সন্তানদের হরণ করবে, তোমাদের গবাদি পশু বিনষ্ট করবে ও তোমাদের সংখ্যা এত হ্রাস করবে যে তোমাদের সমস্ত পথঘাট জনশূন্য হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের মধ্যে বনপশু পাঠাইব; তাহারা তোমাদের সন্তান হরণ করিবে, তোমাদের পশুপাল বিনষ্ট করিবে; তোমাদিগকে সংখ্যায় ন্যূন করিবে; আর তোমাদের রাজপথ সকল ধ্বংসিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের মধ্যে বনপশু পাঠাইব; তাহারা তোমাদের সন্তান হরণ করিবে, তোমাদের পশুপাল বিনষ্ট করিবে, তোমাদিগকে সংখ্যায় ন্যূন করিবে; আর তোমাদের রাজপথ সকল ধ্বংসিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের মধ্যে হিংস্র জন্তু পাঠিয়ে দেব। সেগুলো তোমাদের ছেলেমেয়েদের খেয়ে ফেলবে, তোমাদের পশুপাল ধ্বংস করবে আর তোমাদের লোকসংখ্যা কমিয়ে দেবে। এতে তোমাদের রাস্তাঘাটগুলো খালি পড়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের মধ্যে হিংস্র জন্তু পাঠিয়ে দেব। সেগুলো তোমাদের ছেলেমেয়েদের খেয়ে ফেলবে, তোমাদের পশুপাল ধ্বংস করবে আর তোমাদের লোকসংখ্যা কমিয়ে দেবে। এতে তোমাদের রাস্তাঘাটগুলো খালি পড়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের মাঝে হিংস্র জন্তু প্রেরণ করব। তারা তোমাদের সন্তানদের গ্রাস করবে, তোমাদের পশুপাল ধ্বংস করবে এবং তোমাদের জনসংখ্যা হ্রাস করবে। তোমাদের রাজপথগুলি হবে জনহীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের বিরুদ্ধে বুনো জন্তুদের পাঠাবো| তারা তোমাদের কাছ থেকে তোমাদের ছেলেমেয়েদের ছিনিয়ে নেবে, তোমাদের প্রাণীদের ধ্বংস করবে এবং তোমাদের অনেককে হত্যা করবে| লোকরা হাঁটাচলা করতে ভয় পাবে–রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমাদের মধ্যে বন্য পশু পাঠাব; তারা তোমাদের সন্তান হরণ করবে, তোমাদের পশুপাল নষ্ট করবে, তোমাদেরকে সংখ্যায় অল্প করব; আর তোমাদের রাজপথ সব ধ্বংস হবে।