Leviticus 26:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি নিয়ম লঙ্ঘনের প্রতিফল দেবার জন্য তোমাদের উপরে যুদ্ধ-বিগ্রহ আনবো, তোমরা নিজ নিজ নগরের মধ্যে একত্রীভূত হবে, আমি তোমাদের মধ্যে মহামারী পাঠাব এবং তোমাদেরকে শত্রুদের হাতে তুলে দেওয়া হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের বিপক্ষে তরোয়াল পাঠিয়ে আমি অঙ্গীকার-চুক্তি ভঙ্গের প্রতিশোধ নেব। তোমরা যখন নিজের নিজের নগরে ফিরে যাবে, তোমাদের মাঝে আমি মহামারি পাঠাব এবং শত্রুদের হাতে তোমাদের অর্পণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি নিয়মলঙ্ঘনের প্রতিফল দিবার জন্য তোমাদের উপরে খড়গ আনিব, তোমরা আপন আপন নগরমধ্যে একত্রীভূত হইবে, আমি তোমাদের মধ্য মহামারী পাঠাইব, এবং তোমরা শত্রুহস্তে সমর্পিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি নিয়ম লঙ্ঘনের প্রতিফল দিবার জন্য তোমাদের উপরে খড়্গ আনিব, তোমরা আপন আপন নগরের মধ্যে একত্রীভূত হইবে, আমি তোমাদের মধ্যে মহামারী পাঠাইব, এবং তোমরা শত্রুহস্তে সমর্পিত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ব্যবস্থা খেলাপ করবার দরুন আমি তোমাদের উপর যুদ্ধ নিয়ে আসব। শত্রু দেখে যখন তোমরা শহরে গিয়ে ঢুকবে তখন তোমাদের মধ্যে আমি মড়ক লাগিয়ে দেব, আর তাতে তোমরা শত্রুর হাতে গিয়ে পড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ব্যবস্থা অমান্য করবার দরুন আমি তোমাদের উপর যুদ্ধ নিয়ে আসব। শত্রু দেখে যখন তোমরা শহরে গিয়ে ঢুকবে তখন তোমাদের মধ্যে আমি মহামারী লাগিয়ে দেব, আর তাতে তোমরা শত্রুর হাতে গিয়ে পড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার সঙ্গে স্থাপিত সম্বন্ধের শর্ত ভঙ্গের প্রতিফলস্বরূপ আমি তোমাদের যুদ্ধবিগ্রহে উদ্ব্যস্ত করব। যখন তোমরা নগরে আশ্রয় নেবে আমি তখন তোমাদের মধ্যে মহামারীর প্রার্দুভাব ঘটাব এবং তোমরা শত্রু কবলিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চুক্তিভঙ্গ করার শাস্তি দিতে আমি তোমাদের বিরুদ্ধে সৈন্যদের পাঠাবো| তোমরা তোমাদের নিরাপত্তার জন্য শহরে যাবে; কিন্তু আমি তোমাদের মধ্যে মহামারী ছড়িয়ে দেব| এবং তোমাদের শত্রুরা তোমাদের পরাজিত করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অমান্যের প্রতিফল দেবার জন্য তোমাদের উপরে তলোয়ার আনব, তোমরা নিজ নিজ নগরমধ্যে একত্রীভূত হবে, আমি তোমাদের মধ্যে মহামারী পাঠাব এবং তোমরা শত্রুদের হাতে সমর্পিত হবে।