Leviticus 26:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমি ক্রোধে তোমাদের বিরুদ্ধাচরণ করবো এবং আমিই তোমাদের গুনাহ্‌র জন্য তোমাদেরকে সাতগুণ শাস্তি দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে আমি ক্রুদ্ধ হয়ে তোমাদের বিরোধিতা করব এবং তোমাদের পাপের কারণে সাতগুণ বেশি শাস্তি আমি তোমাদের দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমি ক্রোধে তোমাদের বিপরীত আচরণ করিব, এবং আমিই তোমাদের পাপপ্রযুক্ত তোমাদিগকে সাত গুণ শাস্তি দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমি ক্রোধে তোমাদের বিপরীত আচরণ করিব, এবং আমিই তোমাদের পাপ প্রযুক্ত তোমাদিগকে সাত গুণ শাস্তি দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে আমিও ভীষণ অসন্তুষ্ট হয়ে তোমাদের বিরুদ্ধে চলব এবং তোমাদের পাপের সাতগুণ শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে আমিও ভীষণ রেগে গিয়ে তোমাদের বিরুদ্ধে চলব এবং তোমাদের গুনাহের সাতগুণ শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমিও সক্রোধে তোমাদের বিরুদ্ধাচরণ করব। তোমাদের পাপের জন্য আমি তোমাদের সাতগুণ দণ্ড দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে আমি সত্যিই তোমাদের প্রতি ক্রুদ্ধ হবো এবং তোমাদের পাপসমুহের জন্য সাতগুণ শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমি ক্রোধে তোমাদের বিপরীত আচরণ করব এবং আমিই তোমাদের পাপযুক্ত তোমাদেরকে সাত গুন শাস্তি দেব।