Leviticus 26:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের সমস্ত উচ্চস্থলী ধ্বংস করে ফেলব, তোমাদের সমস্ত সূর্যমূর্তি নষ্ট করবো ও তোমাদের মূর্তিগুলোর উপরে তোমাদের লাশ ফেলে রাখব এবং আমার প্রাণ তোমাদেরকে ঘৃণা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সমস্ত উচ্চস্থলী আমি বিনষ্ট করব, তোমাদের ধূপবেদিগুলি উচ্ছেদ করব, তোমাদের প্রতিমাগুলির নিষ্প্রাণ আকৃতির উপরে তোমাদের মৃতদেহ রাখব ও তোমাদের ঘৃণা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের উচ্চস্থল সকল ভগ্ন করিব, তোমাদের সূর্য্যপ্রতিমা সকল নষ্ট করিব, ও তোমাদের পুত্তলিকাদের শবের উপরে তোমাদের শব ফেলিয়া দিব; এবং আমার প্রাণ তোমাদিগকে ঘৃণা করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের উচ্চস্থল সকল ভগ্ন করিব, তোমাদের সূর্যপ্রতিমা সকল নষ্ট করিব, ও তোমাদের পুত্তলিকাদের শবের উপরে তোমাদের শব ফেলিয়া দিব; এবং আমার প্রাণ তোমাদিগকে ঘৃণা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করে ফেলব, ধূপ-বেদী ভেংগে ফেলব এবং তোমাদের প্রাণহীন দেব-দেবীর উপর তোমাদের মৃতদেহগুলো গাদা করব, আর আমি তোমাদের ভীষণ ঘৃণার চোখে দেখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের পূজার উঁচু স্থানগুলো ধ্বংস করে ফেলব, ধূপগাহ্‌ ভেংগে ফেলব এবং তোমাদের প্রাণহীন দেব-দেবীর উপর তোমাদের লাশগুলো গাদা করব, আর আমি তোমাদের ভীষণ ঘৃণার চোখে দেখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি উচ্চভূমিতে অবস্থিত তোমাদের দেবালয় ও ধূপবেদীগুলি ধ্বংস করব এবং তোমাদের বিগ্রহ গুলির ধ্বংসাবশেষের উপর তোমাদের মৃতদেহ নিক্ষেপ করব, তোমরা হবে আমার ঘৃণাস্পদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের উচ্চ স্থানগুলিকে এবং মূর্ত্তির স্থানগুলিকে ধ্বংস করব| আমি সুগন্ধী উৎসর্গ করার বেদীগুলি নষ্ট করে দেব| আমি তোমাদের মৃতদেহগুলিকে তোমাদের মূর্ত্তির ওপর ফেলে দেব| আমার কাছে তোমরা হবে নিদারুণ বিরক্তিকর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদের উচ্চ জায়গা সব ভেঙে দেব, তোমাদের সূর্য্যপ্রতিমা সকল নষ্ট করব ও তোমাদের মূর্তিদের মৃত দেহের উপরে তোমাদের মৃতদেহ ফেলে দেব এবং আমি তোমাদেরকে ঘৃণা করব।