Leviticus 26:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের সমস্ত নগর উৎসন্ন করবো, তোমাদের সকল এবাদখানা ধ্বংস করবো ও তোমাদের সৌরভের খোশবু আমি কবুল করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের নগরগুলিকে আমি ধ্বংসাবশেষে পরিণত করব, তোমাদের ধর্মধামগুলি ধ্বংস করব এবং তোমাদের সুরভিযুক্ত সন্তোষজনক উপহারে আমি মোটেই পরিতৃপ্ত হব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের নগর সকল উৎসন্ন করিব, তোমাদের ধর্ম্মধাম সকল ধ্বংস করিব, ও তোমাদের সৌরভের আঘ্রাণ লইব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের নগর সকল উৎসন্ন করিব, তোমাদের ধর্মধাম সকল ধ্বংস করিব, ও তোমাদের সৌরভের আঘ্রাণ লইব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের গ্রাম ও শহরগুলো এবং উপাসনার ঘরগুলো ধ্বংস করে ফেলব। তোমাদের উৎসর্গের গন্ধ আমি গ্রহণ করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের গ্রাম ও শহরগুলো এবং এবাদতের ঘরগুলো ধ্বংস করে ফেলব। তোমাদের কোরবানীর গন্ধ আমি কবুল করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের নগরসমূহ ও মন্দিরগুলি ধ্বংস করব। তোমাদের সুরভি নৈবেদ্যের সৌরভ আমি আঘ্রাণ করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের শহরগুলি ধ্বংস করব, তোমাদের পবিত্র স্থানগুলিকে ফাঁকা করে দেব| আমি তোমাদের নৈবেদ্যসমুহের সুগন্ধের গন্ধ আর নেবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদের নগর সব ধ্বংস করব, তোমাদের ধর্ম্মধাম সব ধ্বংস করব ও তোমাদের উত্সর্গের গন্ধ গ্রহণ করব না।