Leviticus 26:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন যত দিন দেশ ধ্বংসস্থান থাকবে ও তোমরা দুশমনদের দেশে বাস করবে, ততদিন ভূমি স্বীয় বিশ্রামকাল ভোগ করবে; সেই সময়ে ভূমি বিশ্রাম পাবে ও স্বীয় বিশ্রামকাল ভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফলে যতদিন দেশ ধ্বংসস্থান হয়ে থাকবে ও তোমরা তোমাদের শত্রুদের দেশে বসবাস করবে, ততদিন পর্যন্ত দেশ বিশ্রামের বছরগুলি উপভোগ করবে; পরে দেশ বিশ্রাম পাবে ও বিশ্রামবারগুলি উপভোগ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যত দিন দেশ ধ্বংসস্থান থাকিবে ও তোমরা শত্রুগণের দেশে বাস করিবে, তত দিন ভূমি স্বীয় বিশ্রামকাল ভোগ করিবে; তৎকালে ভূমি বিশ্রাম পাইবে, ও স্বীয় বিশ্রামকাল ভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যত দিন দেশ ধ্বংসস্থান থাকিবে, ও তোমরা শত্রুগণের দেশে বাস করিবে, ততদিন ভূমি স্বীয় বিশ্রামকাল ভোগ করিবে; তৎকালে ভূমি বিশ্রাম পাইবে, ও স্বীয় বিশ্রামকাল ভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যখন তোমরা তোমাদের শত্রুদের দেশে থাকবে তখন ধ্বংস হয়ে পড়ে থাকা তোমাদের সেই দেশটা তার পাওনা সব বিশ্রাম-বছর ভোগ করতে থাকবে। হ্যাঁ, তখন তোমাদের দেশটা বিশ্রাম পাবে এবং তার পাওনা বিশ্রাম-বছরগুলো ভোগ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যখন তোমরা তোমাদের শত্রুদের দেশে থাকবে তখন ধ্বংস হয়ে পড়ে থাকা তোমাদের সেই দেশটা তার পাওনা সব বিশ্রাম-বছর ভোগ করতে থাকবে। হ্যাঁ, তখন তোমাদের দেশটা বিশ্রাম পাবে এবং তার পাওনা বিশ্রাম-বছরগুলো ভোগ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যতদিন শত্রুদের দেশে নির্বাসনে থাকবে এবং যতদিন তোমাদের দেশ জনহীন থাকবে ততদিন তোমাদের দেশ বিশ্রাম লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা তোমাদের শত্রুর দেশে আনীত হবে| তোমাদের দেশ হবে শূন্য, সুতরাং তোমাদের জমি নিয়ম অনুযায়ী তার বিশ্রাম পাবে| জমি তার বিশ্রাম সময়কে উপভোগ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যত দিন দেশ ধ্বংসস্থান থাকবে ও তোমরা শত্রুগণের দেশে বাস করবে, ততদিন জমি নিজ বিশ্রামকাল ভোগ করবে; সেই জমি বিশ্রাম পাবে ও নিজের বিশ্রামকাল ভোগ করবে।