Leviticus 26:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যতকাল দেশ ধ্বংসস্থান হয়ে থাকবে, ততকাল বিশ্রাম করবে; কেননা যখন তোমরা দেশে বাস করতে, তখন দেশ তোমাদের বিশ্রামকালে বিশ্রাম ভোগ করতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যতকাল দেশ পরিত্যক্ত থাকবে, দেশ বিশ্রাম পাবে, যদিও দেশে তোমাদের থাকাকালীন দেশ বিশ্রামবারগুলিতে বিশ্রাম পায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যত কাল দেশ ধ্বংসস্থান হইয়া থাকিবে, তত কাল বিশ্রাম করিবে; কেননা যখন তোমরা দেশে বাস করিতে, তখন দেশ তোমাদের বিশ্রামকালে বিশ্রাম ভোগ করিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যতকাল দেশ ধ্বংসস্থান হইয়া থাকিবে, ততকাল বিশ্রাম করিবে; কেননা যখন তোমরা দেশে বাস করিতে, তখন দেশ তোমাদের বিশ্রামকালে বিশ্রাম ভোগ করিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা নিজেরা দেশে বাস করবার সময় তোমাদের জমিগুলো বিশ্রাম-বছরগুলোতেও বিশ্রাম পায় নি বলে যখন দেশ ধ্বংস হয়ে পড়ে থাকবে তখন জমিগুলো বিশ্রাম পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা নিজেরা দেশে বাস করবার সময় তোমাদের জমিগুলো বিশ্রাম-বছরগুলোতেও বিশ্রাম পায় নি বলে যখন দেশ ধ্বংস হয়ে পড়ে থাকবে তখন জমিগুলো বিশ্রাম পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যতদিন দেশ জনহীন থাকবে ততদিন দেশের মাটি বিশ্রাম ভোগ করবে ও বিরতি পালন করবে, কারণ তোমরা যখন দেশে ছিলে তখন দেশের মাটিকে বিশ্রাম দাও নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধি অনুযায়ী প্রতি সাত বছরে জমি এক বছর বিরাম পাবে| জমি শূন্য থাকার সময়ে বিরাম পাবে যা সেখানে তোমরা বাস করার সময় তাকে দাও নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যতদিন দেশ ধ্বংসস্থান হয়ে থাকবে, তত দিন বিশ্রাম করবে, কারণ যখন তোমরা দেশে বাস করতে, তখন দেশ তোমাদের বিশ্রামকালে বিশ্রাম ভোগ করত না।