Leviticus 26:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেউ না তাড়ালেও তারা যেমন তলোয়ারের সম্মুখে, তেমনি এক জন অন্য জনের উপরে পড়বে এবং দুশমনদের সম্মুখে দাঁড়াতে তোমাদের ক্ষমতা হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ তাড়া না করলেও তরোয়াল থেকে বাঁচবার তাগিদে তারা একজন অন্যজনের উপরে পতিত হবে। সুতরাং তোমাদের শত্রুদের সামনে তোমরা দাঁড়াতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেহ না তাড়াইলেও তাহারা যেমন খড়েগর সম্মুখে, তেমনি এক জন অন্যের উপরে পতিত হইবে; এবং শত্রুদের সম্মুখে দাঁড়াইতে তোমাদের ক্ষমতা হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেহ না তাড়াইলেও তাহারা যেমন খড়্গের সম্মুখে, তেমনি একজন অন্য জনের উপরে পতিত হইবে; এবং শত্রুদের সম্মুখে দাঁড়াইতে তোমাদের ক্ষমতা হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ তাদের পিছনে তাড়া না করলেও যুদ্ধের হাত থেকে বাঁচবার জন্য ছুটে যাওয়া লোকের মত করে দৌড়াতে গিয়ে তারা একে অন্যের উপর পড়বে। শত্রুদের সামনে তোমরা দাঁড়াতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ তাদের পিছনে তাড়া না করলেও তলোয়ারের হাত থেকে বাঁচবার জন্য ছুটে যাওয়া লোকের মত করে দৌড়াতে গিয়ে তারা একে অন্যের উপর পড়বে। শত্রুদের সামনে তোমরা দাঁড়াতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ তাদের তাড়া না করলেও তারা পালাতে গিয়ে একজন আরেক জনের উপরে পড়বে। শত্রুদের সম্মুখে দাঁড়াবার ক্ষমতা তাদের থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেউ পিছনে তাড়া না করলেও তরবারির ভয়ে প্রাণ বাঁচাতে তারা একে অপরের গায়ে উল্টে পড়বে| “শত্রুদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি তোমাদের হবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেউ না তাড়ালেও তারা যেমন তলোয়ারের সামনে, তেমনি এক জন অন্যের উপরে পড়বে এবং শত্রুদের সামনে দাঁড়াতে তোমাদের ক্ষমতা হবে না।