Leviticus 26:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে, তারা নিজ নিজ অপরাধে শত্রুদেশে ক্ষয় পাবে এবং তাদের পূর্বপুরুষদেরও অপরাধে তাদের সঙ্গে ক্ষয় পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা অবশিষ্ট থাকবে, তারা তাদের অসংখ্য পাপের কারণে শত্রুদের দেশে বিনষ্ট হবে; তাদের পূর্বপুরুষদের পাপের কারণেও তাদের ধ্বংস অনিবার্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে, তাহারা আপন আপন অপরাধে শত্রুদেশে ক্ষয় পাইবে; এবং আপনাদের পিতৃপুরুষদেরও অপরাধে তাহাদের সহিত ক্ষয় পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের মধ্যে যাহারা অবশিষ্ট থাকিবে, তাহারা আপন আপন অপরাধে শত্রুদেশে ক্ষয় পাইবে; এবং তাহাদের পিতৃপুরুষদেরও অপরাধে তাহাদের সহিত ক্ষয় পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরেও তোমাদের মধ্যে যারা সেখানে পড়ে থাকবে তারা তাদের নিজেদের এবং পূর্বপুরুষদের দোষের দরুন শেষ হয়ে যেতে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরেও তোমাদের মধ্যে যারা সেখানে পড়ে থাকবে তারা তাদের নিজেদের এবং পূর্বপুরুষদের দোষের দরুন শেষ হয়ে যেতে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা বাকী থাকবে তারা শত্রুদের দেশে নিজেদের ও পিতৃপুরুষদের পাপের জন্য ক্রমেই নিঃশেষ হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাণে বেঁচে যাওয়া অবশিষ্ট লোকরা শত্রুদের রাজ্যগুলিতে তাদের নিজেদের পাপে এবং পূর্বপুরুষদের পাপে ক্ষয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে, তারা নিজের নিজের অপরাধে শত্রুদেশে ক্ষয় হবে।