Leviticus 26:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদেরকে স্বীকার করতে হবে যে, আমার বিরুদ্ধে সত্য লঙ্ঘন এবং আমার বিরুদ্ধাচরণ করাতে তাদের অপরাধ ও তাদের পূর্বপুরুষদের অপরাধ হয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কিন্তু তারা যদি তাদের পাপ ও তাদের পূর্বপুরুষদের পাপস্বীকার করে, এই স্বীকারোক্তিতে যদি আমার বিপক্ষে তাদের বিশ্বাসঘাতকতা ও আমার প্রতি তাদের শত্রুতার উল্লেখ থাকে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদিগকে স্বীকার করিতে হইবে যে, আমার বিরুদ্ধে সত্যলঙ্ঘন এবং আমার বিপরীত আচরণ করাতে তাহাদের অপরাধ ও তাহাদের পিতৃপুরুষদের অপরাধ হইয়াছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদিগকে স্বীকার করিতে হইবে যে, আমার বিরুদ্ধে সত্য লঙ্ঘন এবং আমার বিপরীত আচরণ করাতে তাহাদের অপরাধ ও তাহাদের পিতৃপুরুষদের অপরাধ হইয়াছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার প্রতি অবিশ্বস্ততা ও বিরুদ্ধতার জন্য আমি তাদের বিরুদ্ধে গিয়ে শত্রুদের দেশে তাদের নিয়ে যাব। কিন্তু সেখানে যদি তারা নিজেদের ও তাদের পূর্বপুরুষদের সেই সব দোষ স্বীকার করে ও তাদের অবাধ্য অন্তর নরম করে এবং তাদের দোষের শাস্তি গ্রহণ করে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার প্রতি বেঈমানী ও বিরুদ্ধতার জন্য আমি তাদের বিরুদ্ধে গিয়ে শত্রুদের দেশে তাদের নিয়ে যাব। কিন্তু সেখানে যদি তারা নিজেদের ও তাদের পূর্বপুরুষদের সেই সব দোষ স্বীকার করে ও তাদের অবাধ্য অন্তর নরম করে এবং তাদের দোষের শাস্তি গ্রহণ করে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের স্বীকার করতে হবে যে আমার সঙ্গে স্থাপিত সন্ধির চুক্তি লঙ্ঘন এবং আমার বিরুদ্ধাচরণ করে তারা ও তাদের পিতৃপুরুষেরা অপরাধ করেছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু হতে পারে লোকরা তাদের পাপসমুহ স্বীকার করবে এবং হয়তো তারা তাদের পূর্বপুরুষদের পাপসমুহকে স্বীকার করবে| তারা হয়তো স্বীকার করবে যে তারা আমার প্রতি অবিশ্বস্ত হয়েছিল এবং আমার বিরুদ্ধাচারী হয়ে পাপ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নিজেদের পিতৃপুরুষদেরও অপরাধে তাদের সঙ্গে ক্ষয় হবে। আর তাদেরকে স্বীকার করতে হবে যে, আমার বিরুদ্ধে সত্য অমান্য ও আমার বিপরীত আচরণ করার জন্য তাদের অপরাধ ও তাদের পিতৃপুরুষদের অপরাধ হয়েছে,