Leviticus 26:42 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আমি ইয়াকুবের সঙ্গে কৃত আমার নিয়ম স্মরণ করবো এবং ইস্‌হাকের সঙ্গে কৃত আমার নিয়ম ও ইব্রাহিমের সঙ্গে কৃত আমার নিয়মও স্মরণ করবো, আর দেশকেও স্মরণ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোবের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি, ইস্‌হাকের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি ও অব্রাহামের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি আমি স্মরণ করব এবং আমি দেশকে স্মরণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে আমি যাকোবের সহিত কৃত আমার নিয়ম স্মরণ করিব, এবং ইস্‌হাকের সহিত কৃত আমার নিয়ম ও অব্রাহামের সহিত কৃত আমার নিয়মও স্মরণ করিব, আর দেশকেও স্মরণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে আমি যাকোবের সহিত কৃত আমার নিয়ম স্মরণ করিব, এবং ইস্‌হাকের সহিত কৃত আমার নিয়ম ও অব্রাহামের সহিত কৃত আমার নিয়মও স্মরণ করিব, আর দেশকেও স্মরণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমি যাকোব, ইস্‌হাক ও অব্রাহামের সংগে আমার ব্যবস্থার কথা এবং তাদের দেশের কথা মনে করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমি ইয়াকুব, ইসহাক ও ইব্রাহিমের সংগে আমার ব্যবস্থার কথা এবং তাদের দেশের কথা মনে করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে আমি যাকোবের সঙ্গে স্থাপিত আমার সন্ধির কথা স্মরণ করব, ইস্‌হাক ও অব্রাহামের সঙ্গে স্থাপিত আমার সন্ধির কথাও স্মরণ করব, স্মরণে আনব এই দেশের কথাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে ইস্রায়েলে যাকোবের সঙ্গে আমার করা সেই চুক্তিকে আমি স্মরণ করব| আমি ইসহাকের সঙ্গে করা চুক্তিকে স্মরণ করব এবং অব্রাহামের সঙ্গে করা চুক্তিকে স্মরণ করব| আমি দেশকে স্মরণ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে আমি যাকোবের সঙ্গে করা আমার নিয়ম মনে করবো ও ইসহাকের সঙ্গে করা আমার নিয়ম ও অব্রাহামের সঙ্গে করা আমার নিয়মও মনে করব, আর দেশকেও মনে করব।