Leviticus 26:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেশও তাদের কর্তৃক পরিত্যক্ত থাকবে ও তাদের অবর্তমানে ধ্বংসস্থান হয়ে তার বিশ্রাম ভোগ করবে এবং তারা তাদের অপরাধের দণ্ড ভোগ করবে; কারণ এই যে, তারা আমার অনুশাসন অগ্রাহ্য করতো ও তাদের প্রাণ আমার বিধি ঘৃণা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা তাদের দ্বারা দেশ পরিত্যাক্ত হবে এবং তাদের বিহনে জনশূন্য জায়গায় দেশ বিশ্রামবারগুলি উপভোগ করবে। তাদের পাপের কারণে তারা ক্ষতিপূরণ দেবে, কারণ আমার বিধানগুলি তারা অগ্রাহ্য করেছে ও আমার অনুশাসনগুলি ঘৃণা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেশও তাহাদের কর্ত্তৃত্ব পরিত্যক্ত থাকিবে, ও তাহাদের অবর্ত্তমানে ধ্বংসস্থান হইয়া আপন বিশ্রাম ভোগ করিবে, এবং তাহারা আপনাদের অপরাধের দণ্ড গ্রাহ্য করিবে; কারণ এই যে, তাহারা আমার শাসন অগ্রাহ্য করিত ও তাহাদের প্রাণ আমার বিধি ঘৃণা করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেশও তাহাদের কর্তৃক পরিত্যক্ত থাকিবে, ও তাহাদের অবর্তমানে ধ্বংসস্থান হইয়া আপন বিশ্রাম ভোগ করিবে, এবং তাহারা আপনাদের অপরাধের দণ্ড গ্রাহ্য করিবে; কারণ এই যে, তাহারা আমার শাসন অগ্রাহ্য করিত, ও তাহাদের প্রাণ আমার বিধি ঘৃণা করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যাবার পরে ধ্বংস হয়ে পড়ে থাকা তাদের দেশটা তার পাওনা সব বিশ্রাম-বছর ভোগ করতে থাকবে। আমার আইন-কানুন অগ্রাহ্য এবং নিয়ম ঘৃণা করবার দরুন দোষের শাস্তি তাদের পেতেই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যাবার পরে ধ্বংস হয়ে পড়ে থাকা তাদের দেশটা তার পাওনা সব বিশ্রাম-বছর ভোগ করতে থাকবে। আমার শরীয়ত অগ্রাহ্য এবং নিয়ম ঘৃণা করবার দরুন দোষের শাস্তি তাদের পেতেই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পরিত্যক্ত এই দেশ তাদের অবর্তমানে বিধ্বস্ত অবস্থায় বিশ্রাম লাভ করবে ও তারাও নিজেদের দণ্ড ভোগ করবে, কারণ তারা আমার অনুশাসন অগ্রাহ্য করেছিল এবং অবজ্ঞা করেছিল আমার বিধি ব্যবস্থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দেশ শূন্য হয়ে যাবে এবং ধ্বংসস্থান তার বিশ্রামের সময় উপভোগ করবে| তখন অবশিষ্ট জীবিতরা তাদের পাপের শাস্তিকে মেনে নেবে| তারা বুঝবে যে তারা আমার বিধিসমুহকে ঘৃণা করেছিল এবং আমার নিয়মাবলীকে মানতে অস্বীকার করেছিল বলে শাস্তি পেয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেশও তাদের দ্বারা পরিত্যক্ত হবে ও তাদের অবর্তমানে ধর্মস্থান হয়ে নিজে বিশ্রাম ভোগ করবে, ও তারা নিজেদের অপরাধের শাস্তি মেনে নেবে; কারণ তারা আমার শাসন মানত না ও তাদের প্রাণ আমার নিয়ম ঘৃণা করত।