Leviticus 26:44 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও যখন তারা দুশমনদের দেশে থাকবে, তখন আমি নিঃশেষে বিনাশের জন্য কিংবা তাদের সঙ্গে আমার নিয়ম ভঙ্গ করার জন্য তাদেরকে অগ্রাহ্য করবো না এবং ঘৃণাও করবো না; কেননা আমি মাবুদ তাদের আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রতি অবমাননা করা সত্ত্বেও যখন শত্রুদের দেশে তারা থাকবে, আমি তাদের অগ্রাহ্য অথবা ঘৃণা করব না; এবং পুরোপুরিভাবে তাদের বিনষ্ট করব না, তাদের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি ভঙ্গ করব না। আমি তাদের ঈশ্বর সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি যখন তাহারা শত্রুদের দেশে থাকিবে, তখন আমি নিঃশেষে বিনাশ জন্য কিম্বা তাহাদের সহিত আমার নিয়ম ভঙ্গ করণার্থে তাহাদিগকে অগ্রাহ্য করিব না, এবং ঘৃণাও করিব না; কেননা আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি যখন তাহারা শত্রুদের দেশে থাকিবে, তখন আমি নিঃশেষে বিনাশের জন্য কিম্বা তাহাদের সহিত আমার নিয়ম ভঙ্গ করণার্থে তাহাদিগকে অগ্রাহ্য করিব না, এবং ঘৃণাও করিব না; কেননা আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও শত্রুদের দেশে থাকবার সময়ে আমি তাদের এমনভাবে অগ্রাহ্য করব না বা ঘৃণার চোখে দেখব না যাতে তারা একেবারেই ধ্বংস হয়ে যায় এবং এইভাবে তাদের সংগে আমার ব্যবস্থা খেলাপ হয়ে যায়। আমি সদাপ্রভু তাদের ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও শত্রুদের দেশে থাকবার সময়ে আমি তাদের এমনভাবে অগ্রাহ্য করব না বা ঘৃণার চোখে দেখব না যাতে তারা একেবারেই ধ্বংস হয়ে যায় এবং এইভাবে তাদের সংগে আমার ব্যবস্থা খেলাপ হয়ে যায়। আমি আল্লাহ্‌ তাদের মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তা সত্ত্বেও তারা যখন শত্রুদের দেশে থাকবে তখন আমি তাদের নিঃশেষে ধ্বংস করব না, কিম্বা তাদের সঙ্গে আমার সম্বন্ধ ভঙ্গ করে তাদের পরিত্যাগ বা অবজ্ঞা করব না, কেননা আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এর পরেও শত্রুদের দেশে থাকাকালীন তারা যদি আমার কাছে সাহায্যের জন্য ফিরে আসে আমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেব না| আমি তাদের কথা শুনবো| আমি তাদের সম্পূর্ণ ধ্বংস করব না| আমি তাদের সঙ্গে আমার চুক্তি ভঙ্গ করব না কারণ আমিই প্রভু তাদের ঈশ্বর|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাছাড়া যখন তারা শত্রুদের দেশে থাকবে, তখন আমি নিঃশেষে ধ্বংসের জন্য কিংবা তাদের সঙ্গে আমার নিয়ম ভাঙার জন্য তাদেরকে অগ্রাহ্য করব না, ঘৃণাও করব না; কারণ আমি সদাপ্রভু তাদের ঈশ্বর।