Leviticus 26:46 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুর পর্বতে মাবুদ মূসার মধ্য দিয়ে তাঁর নিজের ও বনি-ইসরাইলদের মধ্যে এসব বিধি, অনুশাসন ও ব্যবস্থা স্থির করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব আদেশ, অনুশাসন ও নিয়মাবলি সদাপ্রভু সীনয় পর্বতে মোশির মাধ্যমে তাঁর ও ইস্রায়েলীদের মধ্যে প্রতিষ্ঠা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সীনয় পর্ব্বতে সদাপ্রভু মোশির-হস্ত দ্বারা আপনার ও ইস্রায়েল-সন্তানগেণর মধ্যে এই সকল বিধি, শাসন ও ব্যবস্থা স্থির করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সীনয় পর্বতে সদাপ্রভু মোশির হস্ত দ্বারা আপনার ও ইস্রায়েল-সন্তানগণের মধ্যে এই সকল বিধি, শাসন ও ব্যবস্থা স্থির করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এগুলোই হল সেই সব আদেশ, আইন-কানুন ও নিয়ম যা সিনাই পাহাড়ে মোশির মধ্য দিয়ে সদাপ্রভু তাঁর ব্যবস্থা হিসাবে ইস্রায়েলীয়দের জন্য স্থাপন করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এগুলোই হল সেই সব হুকুম, শরীয়ত ও নিয়ম যা তুর পাহাড়ে মূসার মধ্য দিয়ে মাবুদ তাঁর ব্যবস্থা হিসাবে বনি-ইসরাইলদের জন্য স্থাপন করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিনাই পাহাড়ে প্রভু পরমেশ্বর মোশির মাধ্যমে তাঁর এবং ইসরায়েলীদের মধ্যে এই সমস্ত অনুশাসন, বিচারবিধি ও বিধান প্রতিষ্ঠিত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐগুলি হল বিধি, নিয়ম এবং শিক্ষামালা ইস্রায়েলে প্রভু ইস্রায়েলের লোকদের দিয়েছিলেন| প্রভু সীনয় পর্বতে ঐ বিধিগুলিকে দিয়েছিলেন এবং মোশি সেগুলি লোকদের জানিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সীনয় পাহাড়ে সদাপ্রভু মোশির হাত দিয়ে নিজের ও ইস্রায়েল সন্তানদের এই সব নিয়ম শাসন ও ব্যবস্থা স্থির করলেন।