Leviticus 26:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের শস্য মাড়াই করার সময় আঙ্গুর ফল সংগ্রহের সময় পর্যন্ত থাকবে ও আঙ্গুর ফল সংগ্রহের সময় বীজ বপনের সময় পর্যন্ত থাকবে; এবং তোমরা তৃপ্তি পর্যন্ত অন্ন ভোজন করবে ও নিরাপদে নিজের দেশে বাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্রাক্ষাচয়ন পর্যন্ত তোমাদের শস্যমর্দনের কাজ চলবে, এবং বীজবপনকাল পর্যন্ত দ্রাক্ষাচয়নের কাজ চলবে এবং তোমরা ইচ্ছামতো খাদ্য ভোজন করবে ও নিরাপদে তোমাদের দেশে বসবাস করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের শস্যমর্দ্দনকাল দ্রাক্ষাচয়নকাল পর্য্যন্ত থাকিবে, ও দ্রাক্ষাচয়নকাল বীজবপনকাল পর্য্যন্ত থাকিবে; এবং তোমরা তৃপ্তি পর্য্যন্ত অন্ন ভোজন করিবে, ও নিরাপদে নিজ দেশে বাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের শস্যমর্দনকাল দ্রাক্ষাচয়নকাল পর্যন্ত থাকিবে, ও দ্রাক্ষাচয়নকাল বীজ বপনকাল পর্যন্ত থাকিবে; এবং তোমরা তৃপ্তি পর্যন্ত অন্ন ভোজন করিবে, ও নিরাপদে নিজ দেশে বাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমাদের গম মাড়াই করা চলবে আংগুর তুলবার সময় পর্যন্ত এবং আংগুর তোলা চলবে বীজ বুনবার সময় পর্যন্ত। তোমরা তখন পেট ভরে খেতে পাবে এবং দেশের মধ্যে নিরাপদে বাস করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমাদের গম মাড়াই করা চলবে আংগুর তুলবার সময় পর্যন্ত এবং আংগুর তোলা চলবে বীজ বুনবার সময় পর্যন্ত। তোমরা তখন পেট ভরে খেতে পাবে এবং দেশের মধ্যে নিরাপদে বাস করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের শস্য ঝাড়াইয়ের কাজ ফল সংগ্রহের সময় পর্যন্ত চলতে থাকবে এবং ফল সংগ্রহের কাজ বীজ বপনের সময় পর্যন্ত চলতে থাকবে। তোমরা ভোজনে পরিতৃপ্ত হবে এবং নিরাপদে দেসে বাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্রাক্ষা ফলগুলি সংগ্রহ করার সময় না আসা পর্যন্ত তোমাদের শস্যাদি মাড়াই চলতে থাকবে এবং রোপণের সময় না আসা পর্যন্ত তোমাদের দ্রাক্ষা সংগ্রহ চলতে থাকবে| সুতরাং খাবার জন্য তোমাদের প্রচুর খাবার থাকবে এবং তোমরা নির্ভয়ে তোমাদের দেশে বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের শস্য মাড়াইয়ের দিন আঙ্গুর তোলার দিন পর্যন্ত থাকবে ও আঙ্গুর তোলার দিন থেকে বীজবপনের দিন পর্যন্ত থাকবে এবং তোমরা তৃপ্তি পর্যন্ত অন্ন খাবে ও নিরাপদে নিজের দেশে বাস করবে।