Leviticus 26:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি দেশে শান্তি দেব; তোমরা শয়ন করলে কেউ তোমাদেরকে ভয় দেখাবে না এবং আমি তোমাদের দেশ থেকে হিংস্র জন্তুদেরকে দূর করে দেব; ও তোমাদের দেশে কোন যুদ্ধবিগ্রহ হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘দেশের প্রতি আমি শান্তি মঞ্জুর করব ও শয়নকালে কেউ তোমাদের ভয় দেখাবে না। আমি দেশ থেকে হিংস্র জন্তুদের তাড়িয়ে দেব ও তোমাদের দেশের মধ্য দিয়ে তরোয়াল যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি দেশে শান্তি প্রদান করিব; তোমরা শয়ন করিলে কেহ তোমাদিগকে ভয় দেখাইবে না; এবং আমি তোমাদের দেশ হইতে হিংস্র জন্তুদিগকে দূর করিয়া দিব; ও তোমাদের দেশে খড়গ ভ্রমণ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি দেশে শান্তি প্রদান করিব; তোমরা শয়ন করিলে কেহ তোমাদিগকে ভয় দেখাইবে না, এবং আমি তোমাদের দেশ হইতে হিংস্র জন্তুদিগকে দূর করিয়া দিব; ও তোমাদের দেশে কোন যুদ্ধবিগ্রহ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেশে তখন আমি শান্তি দেব। তোমরা শান্তিতে ঘুমাবে; কারও কাছ থেকে কোন ভয়ের কারণ তোমাদের থাকবে না। আমি দেশ থেকে হিংস্র জন্তু-জানোয়ার দূর করে দেব। কোন সৈন্য-সামন্ত তোমাদের দেশ আক্রমণ করতে আসবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেশে তখন আমি শান্তি দেব। তোমরা শান্তিতে ঘুমাবে; কারও কাছ থেকে কোন ভয়ের কারণ তোমাদের থাকবে না। আমি দেশ থেকে হিংস্র জন্তু-জানোয়ার দূর করে দেব। কোন সৈন্য-সামন্ত তোমাদের দেশ হামলা করতে আসবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি দেশে শান্তি স্থাপন করব, তোমরা নির্ভয়ে নিদ্রা যাবে। তোমাদের দেশ থেকে হিংস্র জ্ন্তুদের আমি বিতাড়িত করব এবং দেশে কোন যুদ্ধবিগ্রহ হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের দেশে শান্তি বজায় রাখবো| তোমরা শান্তিতে থাকবে| কোন মানুষ তোমাদের ভীত সন্ত্রস্ত করবে না| বিপজ্জনক প্রাণীদের তোমাদের দেশের বাইরে রাখবো| আর তোমাদের দেশে শত্রু সৈন্যরা আসবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি দেশে শান্তি প্রদান করব; তোমরা শয়ন করলে কেউ তোমাদেরকে ভয় দেখাবে না এবং আমি তোমাদের দেশ থেকে হিংস্র জন্তুদেরকে দূর করে দেব ও তোমাদের দেশে খড়গ নিয়ে ভ্রমণ করবে না।