Leviticus 26:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবো, তোমাদেরকে ফলবান ও বহুবংশ করবো ও তোমাদের সঙ্গে আমার নিয়ম স্থির করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘তোমাদের প্রতি আমি সদয় দৃষ্টি রাখব, তোমাদের ফলবান রাখব, তোমাদের সংখ্যা বৃদ্ধি করব এবং তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার-চুক্তি রাখব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদের প্রতি প্রসন্নবদন হইব, তোমাদিগকে ফলবন্ত ও বহুবংশ করিব, ও তোমাদের সহিত আমার নিয়ম স্থির করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদের প্রতি প্রসন্নবদন হইব, তোমাদিগকে ফলবন্ত ও বহুবংশ করিব, ও তোমাদের সহিত আমার নিয়ম স্থির করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের তখন দয়ার চোখে দেখব এবং বংশবৃৃদ্ধি করে তোমাদের লোকসংখ্যা বাড়িয়ে তুলব, আর তোমাদের সংগে আমি আমার ব্যবস্থা ঠিক রাখব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের তখন দয়ার চোখে দেখব এবং বংশবৃদ্ধি করে তোমাদের লোকসংখ্যা বাড়িয়ে তুলব, আর তোমাদের সংগে আমি আমার ব্যবস্থা ঠিক রাখব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের প্রতি প্রসন্ন হব এবং তোমাদের সমৃদ্ধশালী ও বহুপ্রজ করব এবং তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ দৃঢ় করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর আমি তোমাদের প্রতি প্রসন্ন হব| আমি তোমাদের অনেক সন্তানসন্ততি দিয়ে আশীর্বাদ করব এবং তোমাদের সংখ্যা বৃদ্ধি করব| আমি তোমাদের সঙ্গে আমার চুক্তি রক্ষা করবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদের উপর খুশি হব তোমাদেরকে ফলবন্ত ও বহুবংশ করব ও তোমাদের সঙ্গে আমার নিয়ম স্থির করব।