Leviticus 27:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার অন্যথা বা পরিবর্তন করবে না, মন্দের পরিবর্তে ভাল, কিংবা ভালর পরিবর্তে মন্দ দেবে না; যদি সে কোন ভাবে পশুর সঙ্গে পশুর পরিবর্তন করে তবে তা এবং তার বিনিময় উভয়ই পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যেন পরিবর্তন না করে, অথবা বিকল্পরূপে মন্দের স্থানে ভালো কিংবা ভালোর স্থানে মন্দ পশু জোগান না দেয়। যদি সে একটিরও পক্ষে অন্য পশু বিকল্পরূপে দেয়, তাহলে বিকল্প দুটিই পবিত্র হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাহার অন্যথা কি পরিবর্তন করিবে না, মন্দের পরিবর্ত্তে ভাল, কিম্বা ভালর পরিবর্ত্তে মন্দ দিবে না; যদি সে কোন প্রকারে পশুর সহিত পশুর পরিবর্ত্তন করে, তবে তাহা এবং তাহার বিনিময় উভয়ই পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহার অন্যথা কি পরিবর্তন করিবে না, মন্দের পরিবর্তে ভাল, কিম্বা ভালর পরিবর্তে মন্দ দিবে না; যদি সে কোন প্রকারে পশুর সহিত পশুর পরিবর্তন করে, তবে তাহা এবং তাহার বিনিময় উভয়ই পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পশুটার বদলে অন্য পশু সে দিতে পারবে না। সেটা ভাল হলে তার বদলে মন্দটা কিম্বা মন্দ হলে তার বদলে ভালটা দেওয়া চলবে না। যদি সে একটা পশুর বদলে অন্য একটা পশু দেয় তবে দু’টা পশুই পবিত্র বলে ধরা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পশুটার বদলে অন্য পশু সে দিতে পারবে না। সেটা ভাল হলে তার বদলে খারাপটা কিংবা খারাপ হলে তার বদলে ভালটা দেওয়া চলবে না। যদি সে একটা পশুর বদলে অন্য একটা পশু দেয় তবে দু’টা পশুই পবিত্র বলে ধরা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানতকারী ব্যক্তি সেই পশুর বদলে অন্য পশু, মন্দের পরিবর্তে ভাল কিম্বা ভালর পরিবর্তে মন্দ দান করবে না। যদি কোন ভাবে পশু বদল হয়ে যায়, তবে আসল এবং তার পরিবর্ত উভয় পশুই পবিত্র বলে গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি প্রভুকে যে প্রাণীটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার জায়গায় অন্য প্রাণী যেন না রাখে, খারাপ পশুর জায়গায় একটা ভাল পশু দিয়ে বা ভাল পশুর জায়গায় একটা খারাপ পশু দিয়ে সে যেন বদলাবার চেষ্টা না করে| যদি এই ব্যক্তি প্রাণীসমূহ বদলের চেষ্টা করে, তাহলে দুটি প্রাণীই পবিত্র হবে| দুটি প্রাণী প্রভুর অধিকারে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তার অন্যথা কি পরিবর্তন করবে না, খারাপের বদলে ভাল, কিংবা ভালর বদলে খারাপ দেবে না; যদি সে কোন প্রকারে পশুর সঙ্গে পশুর বদল করে, তবে তা এবং তার বদলে দুটোই পবিত্র হবে।