Leviticus 27:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ পশু ভাল কিংবা মন্দ হোক, ইমাম তার মূল্য নির্ধারণ করবে; তোমার অর্থাৎ ইমামের নির্ধারণ অনুসারেই মূল্য হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশুটি ভালো অথবা মন্দ, সে বিষয়ের গুণাগুণ যাজক বিচার করবে। পরে যাজক দ্বারা নিরূপিত মূল্য অনুযায়ী পশুর মূল্য নির্ধারিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ পশু ভাল কিম্বা মন্দ হউক, যাজক তাহার মূল্য নিরূপণ করিবে; তোমার অর্থাৎ যাজকের নিরূপণানুসারেই মূল্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ পশু ভাল কিম্বা মন্দ হউক, যাজক তাহার মূল্য নিরূপণ করিবে; তোমার অর্থাৎ যাজকের নিরূপণানুসারেই মূল্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশুটা কি অবস্থায় আছে পুরোহিত তা বিচার করে তার যে দাম ঠিক করে দেবে সেটাই হবে তার দাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশুটা কি অবস্থায় আছে ইমাম তা বিচার করে তার যে দাম ঠিক করে দেবে সেটাই হবে তার দাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ পশু ভাল বা মন্দ যাই হোক না কেন, পুরোহিত সেটির মূল্য নির্ধারণ করবে। পুরোহিতের নির্ধারিত মূল্যই চূড়ান্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক সেই প্রাণীটির জন্য একটি দাম নির্দিষ্ট করবে| প্রাণীটি ভাল বা মন্দ হোক্্, তাতে কিছু আসে যায় না| যদি যাজক একটি মূল্য ঠিক করে তাতে সেটা হবে প্রাণীটির মূল্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ পশু ভাল কিংবা খারাপ হোক, যাজক তার মূল্য নির্ধারন করবে; তোমার অর্থাৎ যাজকের নির্ধারন অনুসারেই মূল্য হবে।