Leviticus 27:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কোন ব্যক্তি মাবুদের উদ্দেশে নিজের বাড়ি পবিত্র করে তবে তা ভাল কিংবা মন্দ হোক, ইমাম তার মূল্য নির্ধারণ করবে; ইমাম তার যে মূল্য নির্ধারণ করবে, তা-ই স্থির হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো পুরুষ পবিত্র বস্তুরূপে তার বাড়ি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে তাহলে ভালো অথবা মন্দ বাড়িটির গুণাগুণ যাজক বিচার করবে; যাজক দ্বারা নির্ধারিত মূল্য মেনে নেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কোন ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে আপন গৃহ পবিত্র করে, তবে তাহা ভাল কিম্বা মন্দ হউক, যাজক তাহার মূল্য নিরূপণ করিবে; যাজক তাহার যে মূল্য নিরূপণ করিবে, তাহাই স্থির হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কোন ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশে আপন গৃহ পবিত্র করে, তবে তাহা ভাল কিম্বা মন্দ হউক, যাজক তাহার মূল্য নিরূপণ করিবে; যাজক তাহার যে মূল্য নিরূপণ করিবে, তাহাই স্থির হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কেউ তার বাড়ীটা উৎসর্গ করে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখে তবে পুরোহিত বাড়ীটার অবস্থা বিচার করে তার যে দাম ঠিক করে দেবে সেটাই হবে তার দাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কেউ তার বাড়ীটা মাবুদের উদ্দেশ্যে পবিত্র বলে কোরবানী করে তবে ইমাম বাড়ীটার অবস্থা বিচার করে তার যে দাম ঠিক করে দেবে সেটাই হবে তার দাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন ব্যক্তি তার বাসগৃহ প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র বলে গণ্য করার জন্য উৎসর্গ করে তবে সেই গৃহ ভাল হোক বা মন্দ হোক, পুরোহিত তার একটি মূল্য নির্ধারণ করবে। পুরোহিতের নির্ধারণই চূড়ান্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন ব্যক্তি পবিত্র বিষয় হিসেবে তার বাড়ীটি প্রভুর প্রতি উৎসর্গ করে, তাহলে যাজক অবশ্যই তার দাম ঠিক করবে| বাড়ীটি ভালো বা খারাপ, তাতে কিছু যায় আসে না| যদি যাজক কোন দাম নির্দিষ্ট করে দেয় তাহলে তাই হবে বাড়ীটির দাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কোনো ব্যক্তি সদাপ্রভুর উদ্দেশ্যে নিজের গৃহ পবিত্র করে, তবে তা ভাল কিম্বা খারাপ হোক, যাজক তার মূল্য নির্ধারন করবে; যাজক তার যে মূল্য নিরধারণ করবে, তাই ঠিক হবে।