Leviticus 27:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে তা পবিত্র করেছে, সে যদি তার বাড়িটি মুক্ত করতে চায় তবে সে তোমার নির্ধারিত মূল্যের পঞ্চমাংশ বেশি দেবে; তা করলে বাড়িটি তার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি উৎসর্গকারী তার বাড়ি মুক্ত করে, তাহলে নিরূপিত মূল্যের অতিরিক্ত পঞ্চমাংশ সে অবশ্যই দেবে। বাড়িটি পুনরায় তার হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে তাহা পবিত্র করিয়াছে, সে যদি আপন গৃহ মুক্ত করিতে চাহে, তবে সে তোমার নিরূপিত মূল্যের পঞ্চমাংশ অধিক দিবে; তাহা করিলে গৃহ তাহার হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে তাহা পবিত্র করিয়াছে, সে যদি আপন গৃহ মুক্ত করিতে চাহে, তবে সে তোমার নিরূপিত মূল্যের পঞ্চমাংশ অধিক দিবে; তাহা করিলে গৃহ তাহার হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আলাদা করে রাখা বাড়ীটা যদি সে ছাড়িয়ে নিতে চায় তবে বাড়ীটার দামের সংগে তাকে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিতে হবে। তারপর বাড়ীটা আবার তার হয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পবিত্র করা বাড়ীটা যদি সে ছাড়িয়ে নিতে চায় তবে বাড়ীটার দামের সংগে তাকে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম বেশী দিতে হবে। তারপর বাড়ীটা আবার তার হয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি উৎসর্গকারী ব্যক্তি তার গৃহ পুনরুদ্ধার করতে চায় তবে তাকে নির্ধারিত মূল্যের এক পঞ্চমাংশ বেশী দিতে হবে। তা হলে তার গৃহ আবার তার হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু দাতা যদি তা ফেরত পেতে চায়, তাহলে সে অবশ্যই ঐ দামের ওপর দামের পাঁচ ভাগের একভাগ যোগ করবে| তাতে বাড়ীটি লোকটির অধিকারে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে তা অর্পণ করেছে, সে যদি নিজের গৃহ মুক্ত করতে চায়, তবে সে তোমার নির্ধারিত মূল্যের পঞ্চমাংশ বেশী দেবে; তা করলে গৃহ তার হবে।