Leviticus 27:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি সে জুবিলী বছর থেকে নিজের ক্ষেত পবিত্র করে তবে তোমার নির্ধারিত সেই মূল্য অনুসারে তা স্থির হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অর্ধশত বছর চলাকালীন যদি সে তার ক্ষেত উৎসর্গ করে, তাহলে ক্ষেতটির নিরূপিত মূল্য অপরিবর্তিত থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি সে যোবেল বৎসরাবধি আপন ক্ষেত্র পবিত্র করে, তবে তোমার নিরূপণীয় সেই মূল্যানুসারে তাহা স্থির হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি সে জুবিলী বৎসরাবধি আপন ক্ষেত্র পবিত্র করে, তবে তোমার নিরূপণীয় সেই মূল্যানুসারে তাহা স্থির হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফিরে পাওয়ার বছরে যদি সে তার জমি সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখে তবে পুরোহিত এই নিয়মে যে দাম ঠিক করে দেবে জমিটার দাম তা-ই থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিরে পাওয়ার বছরে যদি সে তার জমি পবিত্র করে তবে ইমাম এই নিয়মে যে দাম ঠিক করে দেবে জমিটার দাম তা-ই থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি সে জুবিলির বছরে তার জমি উৎসর্গ করে তবে তোমার নির্ধারিত মূল্যই হবে চূড়ান্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি ব্যক্তিটি জুবিলী বছরের মধ্যে তার জমি ঈশ্বরকে দেয়, তাহলে তার দাম যাজক যা ঠিক করবে তাই হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সে যোবেল বছর পর্যন্ত নিজের জমি পবিত্র করে, তবে তোমার নির্ধারিত সেই মূল্য অনুসারে তা ঠিক হবে।