Leviticus 27:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই ক্ষেত জুবিলী বছরে সেই ক্রেতার হাত থেকে চলে গিয়ে মাবুদের কাছে শর্তহীনভাবে উৎসর্গকৃত ভূমির মত মাবুদের উদ্দেশে পবিত্র হবে এবং তাতে ইমামেরই অধিকার হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অর্ধশতবার্ষিকীতে ক্ষেত মুক্ত হলে তা হবে পবিত্র, যেন সদাপ্রভুর উদ্দেশে বিকশিত এক ক্ষেত; এটি হবে যাজকদের সম্পত্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই ক্ষেত্র যোবেল বৎসরে ক্রেতার হস্ত হইতে গিয়া বর্জ্জিত ভূমির ন্যায় সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে, তাহাতে যাজকেরই অধিকার হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই ক্ষেত্র জুবিলী বৎসরে সেই ক্রেতার হস্ত হইতে গিয়া বর্জিত ভূমির ন্যায় সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে, এবং তাহাতে যাজকেরই অধিকার হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফিরে পাওয়ার বছরে যখন জমিটা খালাস হবে তখন সেটা সদাপ্রভুর উদ্দেশ্যে ধ্বংসের অভিশাপের অধীন জমির মতই সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হয়ে যাবে। তখন সেটা হবে পুরোহিতের সম্পত্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিরে পাওয়ার বছরে যখন জমিটা খালাস হবে তখন সেটা মাবুদের উদ্দেশ্যে ধ্বংসের বদদোয়ার অধীন জমির মতই মাবুদের উদ্দেশ্যে পবিত্র হয়ে যাবে। তখন সেটা হবে ইমামের সম্পত্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জুবিলির বছরে সেই জমি ক্রেতার হাত থেকে মুক্ত হয়ে দেবোত্তর ভূমি রূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র বলে গণ্য হবে। সেই জমিতে কেবলমাত্র পুরোহিতের অধিকার থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি ব্যক্তিটি জমি কিনে ফেরত না নিয়ে থাকে, তাহলে জুবিলী বছরে জমিটি প্রভুর কাছে পবিত্র হয়ে থাকবে| এটা যাজকের কাছে চিরকালের জন্য থেকে যাবে| এটা হবে প্রভুর কাছে সম্পূর্ণরূপে প্রদত্ত জমির মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জমি যোবেল বছরে ক্রেতার হাত থেকে গিয়ে বর্জিত জমির মত সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হবে, তাতে যাজকেরই অধিকার হবে।