Leviticus 27:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কেউ নিজের পৈতৃক ক্ষেত ছাড়া নিজের ক্রয় করা ক্ষেত মাবুদের উদ্দেশে পবিত্র করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো এক পুরুষ তার কেনা একটি ক্ষেত সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে, যা তার পৈতৃক ভূমির অংশ নয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কেহ আপন পৈতৃক ক্ষেত্র ব্যতিরেকে আপনার ক্রীত ক্ষেত্র সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কেহ আপন পৈতৃক ক্ষেত্র ব্যতিরেকে আপনার ক্রীত ক্ষেত্র সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজের পরিবারের জমির কোন অংশ নয় এমন কোন কিনে নেওয়া জমি যদি কেউ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজের পরিবারের জমির কোন অংশ নয় এমন কোন কিনে নেওয়া জমি যদি কেউ মাবুদের উদ্দেশ্যে পবিত্র করে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তরাধিকারসূত্রে জমি ছাড়া যদি কেউ তার নিজের ক্রীত জমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান করে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন ব্যক্তি তার কেনা জমি প্রভুকে উৎসর্গ করে এবং যদি তা তার পারিবারিক সম্পত্তির অংশ না হয়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কেউ নিজের পৈতৃক জমি ছেড়ে নিজের কেনা জমি সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র করে,