Leviticus 27:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে ইমাম তোমার নির্ধারিত মূল্য অনুসারে জুবিলী বছর পর্যন্ত তার দেয় রূপা গণনা করবে, আর সেই দিনে সে তোমার নির্ধারিত মূল্য দেবে; তা মাবুদের উদ্দেশে পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অর্ধশত বছর পর্যন্ত যাজক সেই ক্ষেতটির মূল্য নির্ধারণ করবে এবং সেই মালিককে তার মূল্য সেদিন দিতে হবে যা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র বলে বিবেচিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে যাজক তোমার নিরূপণীয় মূল্যানুসারে যোবেল বৎসর পর্য্যন্ত তাহার দেয় রৌপ্য গণনা করিবে, আর সেই দিনে সে তোমার নিরূপিত মূল্য দিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে যাজক তোমার নিরূপণীয় মূল্যানুসারে জুবিলী বৎসর পর্যন্ত তাহার দেয় রৌপ্য গণনা করিবে, আর সেই দিনে সে তোমার নিরূপিত মূল্য দিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে পুরোহিত ফিরে পাওয়ার বছর পর্যন্ত হিসাব করে তার দাম ঠিক করে দেবে। সেই দিনই সেই জমির দাম তাকে সদাপ্রভুর উদ্দেশে পবিত্র জিনিস হিসাবে দিয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে ইমাম ফিরে পাওয়ার বছর পর্যন্ত হিসাব করে তার দাম ঠিক করে দেবে। সেই দিনই সেই জমির দাম তাকে মাবুদের উদ্দেশে পবিত্র জিনিস হিসাবে দিয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে পুরোহিত জুবিলির বছর পর্যন্ত হিসাব করে তার মূল্য নির্ধারণ করবে এবং সেই ব্যক্তিকে সেই দিন নির্ধারিত মূল্য দিতে হবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে তা পবিত্র বলে গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে যাজক অবশ্যই জুবিলী বছর পর্যন্ত বছর গণনা করে জমির দাম ঠিক করবে| এই মূল্য সেই দিনই লোকটিকে দিতে হবে আর এই অর্থ প্রভুর উদ্দেশ্যে পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে যাজক তোমার নির্ধারিত মূল্য অনুসারে যোবেল বছর পর্যন্ত তার দেওয়া রূপা গণনা করবে, আর সেই দিনের সে তোমার নির্ধারিত মূল্য দেবে; তা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।