Leviticus 27:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জুবিলী বছরে সেই ক্ষেত বিক্রেতার হাতে, অর্থাৎ সেই ভূমি যার পৈতৃক অধিকার তার নিজের হাতে ফিরে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পঞ্চাশতম বছরে ক্ষেতটি পূর্ব অধিকারে যাবে, যার নিকট থেকে সে ক্ষেতটি কিনেছিল অর্থাৎ পূর্বাধিকারী সেই ক্ষেত পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোবেল বৎসরে সেই ক্ষেত্র বিক্রেতার হস্তে, অর্থাৎ সেই ভূমি যাহার পৈতৃক অধিকার, তাহার হস্তে ফিরিয়া আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জুবিলী বৎসরে সেই ক্ষেত্র বিক্রেতার হস্তে, অর্থাৎ সেই ভূমি যাহার পৈতৃক অধিকার তাহার হস্তে ফিরিয়া আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জমিটা সে যার কাছ থেকে কিনবে ফিরে পাওয়ার বছরে তা আবার তার কাছে, অর্থাৎ জমির আগের মালিকের কাছে চলে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জমিটা সে যার কাছ থেকে কিনবে ফিরে পাওয়ার বছরে তা আবার তার কাছে, অর্থাৎ জমির আগের মালিকের কাছে চলে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জুবিলির বছরে সেই জমি বিক্রেতার হাতে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে সেই জমি যার, তার হাতে ফিরে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জুবিলী বছরে যদি আদি মালিকের কাছে অর্থাৎ যে পরিবার জমির মালিক তার কাছে ফিরে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোবেল বছরে সেই জমি বিক্রেতার হাতে, অর্থাৎ সেই জমি যার পৈতৃক অধিকার, তার হাতে ফিরে আসবে।