Leviticus 27:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেবল প্রথমজাত পশুর সমস্ত বাচ্চা মাবুদের উদ্দেশে প্রথমজাত হওয়াতে কেউই তা পবিত্র করতে পারবে না; গরু হোক কিংবা ভেড়া হোক তা মাবুদের।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘অন্যদিকে, প্রথমজাত কোনো পশুকে কেউ উৎসর্গ করতে পারবে না, যেহেতু প্রথমজাত সদাপ্রভুর অধিকার; ষাঁড় অথবা মেষ যা জন্মাবে, তা প্রভুর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেবল প্রথমজাত পশুবৎস সকল সদাপ্রভুর উদ্দেশে প্রথমজাত হওয়াতে কেহই তাহা পবিত্র করিতে পারিবে না; গোরু হউক, মেষ হউক, তাহা সদাপ্রভুর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেবল প্রথমজাত পশুবৎস সকল সদাপ্রভুর উদ্দেশে প্রথমজাত হওয়াতে কেহই তাহা পবিত্র করিতে পারিবে না; গরু হউক কিম্বা মেষ হউক তাহা সদাপ্রভুর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন পশুর প্রথম পুরুষ বাচ্চা কেউ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখতে পারবে না, কারণ সব পশুর প্রথম বাচ্চাই সদাপ্রভুর। বাচ্চাটা গরুরই হোক বা ভেড়ারই হোক সেটা সদাপ্রভুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন পশুর প্রথম পুরুষ বাচ্চা কেউ মাবুদের উদ্দেশ্যে পবিত্র করতে পারবে না, কারণ সব পশুর প্রথম বাচ্চাই মাবুদের। বাচ্চাটা গরুরই হোক বা ভেড়ারই হোক সেটা মাবুদের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রথমজাত পশুশাবকসমূহ বিধান অনুযায়ী প্রভু পরমেশ্বরের অধিকারস্বরূপ হওয়ার কেউ সেগুলিকে তাঁর উদ্দেশে দান করতে পারবে না। মেষ বা বৃষ যাই হোক না কেন সেটি প্রভু পরমেশ্বরের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রথমজাত প্রাণী, সে গোরু বা মেষ হোক্্ তাকে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করার প্রয়োজন নেই, কারণ তা তো প্রভুরই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেবল প্রথমজাত পশুর বাচ্চা সব সদাপ্রভুর উদ্দেশ্যে প্রথমজাত হওয়ার জন্য কেউ তা পবিত্র করতে পারবে না; গরু হোক, মেষ হোক, তা সদাপ্রভুর।