Leviticus 27:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মানুষের মধ্যে যে কেউ মাবুদের কাছে শর্তহীনভাবে উৎসর্গকৃত, তাকে মুক্ত করা যাবে না; তাকে হত্যা করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ধ্বংসাত্মক কর্মে লিপ্ত কোনো বর্জিত ব্যক্তির বন্দিত্বমোচন হবে না; তাকে মৃত্যুদণ্ড পেতেই হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনুষ্যদের মধ্যে যে কেহ বর্জ্জিত হয়, তাহাকে মুক্ত করা যাইবে না; সে নিতান্ত বধ্য হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনুষ্যদের মধ্যে যে কেহ বর্জিত হয়, তাহাকে মুক্ত করা যাইবে না; সে নিতান্ত বধ্য হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কোন লোককে সদাপ্রভুর উদ্দেশ্যে ধ্বংসের অভিশাপের অধীন বলে ঘোষণা করা হয় তবে তাকে ছাড়িয়ে নেওয়া চলবে না, তাকে মেরে ফেলতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কোন লোককে মাবুদের উদ্দেশ্যে ধ্বংসের বদদোয়ার অধীন বলে ঘোষণা করা হয় তবে তাকে ছাড়িয়ে নেওয়া চলবে না, তাকে হত্যা করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে কোন মানুষকেও যদি ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করা হয়, তবে তাকে মুক্ত করা যাবে না, তাকে বধ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রতি বিশেষ ধরণের উপহার যদি কোন ব্যক্তি হয় তা হলে তাকে মুক্ত করা যাবে না| সেই ব্যক্তিকে অবশ্যই নিহত হতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষদের মধ্যে যে কেউ বর্জিত হয়, তাকে মুক্ত করা যাবে না; সে অবশ্যই মরবে।