Leviticus 27:3 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নির্ধারিত মূল্য এরকম; বিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত পুরুষ হলে তোমার নির্ধারিত মূল্য পবিত্র স্থানের শেকল অনুসারে পঞ্চাশ শেকল রূপা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে কুড়ি থেকে ষাট বছরের মধ্যে বয়স্ক কোনো এক পুরুষের মূল্য হিসেবে সে পঞ্চাশ শেকল রুপো ধার্য করবে, যা পবিত্রস্থানের শেকল অনুসারে হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার নিরূপণীয় মূল্য এই; বিংশতি বৎসর বয়স অবধি ষাট বৎসর বয়স পর্য্যন্ত পুরুষ হইলে তোমার নিরূপণীয় মূল্য পবিত্র স্থানের শেকল অনুসারে পঞ্চাশ শেকল রৌপ্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার নিরূপণীয় মূল্য এই; বিংশতি বৎসর বয়স অবধি ষাট বৎসর বয়স পর্যন্ত পুরুষ হইলে তোমার নিরূপণীয় মূল্য পবিত্র স্থানের শেকল অনুসারে পঞ্চাশ শেকল রৌপ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাকে এই ভাবে মূল্য নির্ধারণ করতে হবে: কুড়ি বছর থেকে ষাট বছর পর্যন্ত পুরুষদের মূল্য পবিত্র পীঠস্থানের শেকেল অনুযায়ী পঞ্চাশ শেকেল ওজনের রূপো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কুড়ি থেকে ষাট বছর বয়সের মধ্যেকার একজন পুরুষের দাম রূপোর 50 শেকেল| (তোমরা অবশ্যই পবিত্র স্থানের মাপ অনুসারে রূপোর মাপ ব্যবহার করবে|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার নির্ধারিত মূল্য এই; কুড়ি বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত পুরুষ হলে তোমার নির্ধারিত মূল্য পবিত্র জায়গায় শেকল অনুসারে পঞ্চা শ শেকল রৌপ্য।