Leviticus 27:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ভূমির শস্য কিংবা গাছের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশ ভাগের এক ভাগ মাবুদের; তা মাবুদের উদ্দেশে পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ভূমি থেকে উৎপন্ন সবকিছুর দশমাংশ মাটি থেকে উৎপন্ন খাদ্যশস্য অথবা গাছের ফল, সমস্তই সদাপ্রভুর। উৎপাদিত সবকিছু সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভূমির শস্য কিম্বা বৃক্ষের ফল হউক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভুর; তাহা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভূমির শস্য কিম্বা বৃক্ষের ফল হউক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভুর; তাহা সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“জমি থেকে যা পাওয়া যাবে তার দশ ভাগের এক ভাগ সদাপ্রভুর- তা জমির ফসলই হোক কিম্বা গাছের ফলই হোক। তা সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“জমি থেকে যা পাওয়া যাবে তার দশ ভাগের এক ভাগ মাবুদের- তা জমির ফসলই হোক কিংবা গাছের ফলই হোক। তা মাবুদের উদ্দেশ্যে পবিত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্ষেতের ফসল বা গাছের ফল, ভূমিজাত সমস্ত দ্রব্যের দশমাংশ প্রভু পরমেশ্বরের। তাঁর উদ্দেশে এই সমস্ত বস্তু পবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সমস্ত শস্যের দশমাংশ প্রভুর অধিকারে থাকে| এর অর্থ হলো, জমি থেকে কেটে আনা শস্য এবং গাছ থেকে আনা ফল ফলাদি, এসবের দশমাংশ প্রভুর অধিকারভুক্ত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জমির শস্য কিংবা গাছের ফল হোক, জমির উত্পন্ন সব জিনিসের দশমাংশ সদাপ্রভুর; তা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র।