Leviticus 27:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পশু পালের দশ ভাগের এক ভাগ, অর্থাৎ রাখালের পাঁচনি দিয়ে গণনা করা প্রত্যেক দশম পশু মাবুদের উদ্দেশে পবিত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গরু ও মেষের সম্পূর্ণ দশমাংশ মেষপালকের চরাণী পাওয়া প্রত্যেক দশটি পশু সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গোমেষপালের দশমাংশ, পাঁচনির নীচে দিয়া যাহা কিছু যায়, তাহার মধ্যে প্রত্যেক দশম পশু সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গো-মেষপালের দশমাংশ, পাঁচনির নিচে দিয়া যাহা কিছু যায়, তাহার মধ্যে প্রত্যেক দশম পশু সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকের পশুপালের দশ ভাগের এক ভাগ, অর্থাৎ রাখালের লাঠির নীচ দিয়ে চলে যাওয়া প্রতিটি দশম পশু হবে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকের পশুপালের দশ ভাগের এক ভাগ, অর্থাৎ রাখালের লাঠির নীচ দিয়ে চলে যাওয়া প্রতিটি দশম পশু হবে মাবুদের উদ্দেশ্যে পাক-পবিত্র।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গরু কিংবা ভেড়ার পালের দশমাংশ অর্থাৎ রাখালের পাচনবাড়ি দিয়ে গুণতি করা প্রত্যেক দশম পশু প্রভু পরমেশ্বরের উদ্দেশে পবিত্র গণ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যাজকরা প্রত্যেক ব্যক্তির গোরু বা মেষদের মধ্যে থেকে প্রতি দশটির জন্য একটি করে প্রাণী নেবে এবং তা হবে প্রভুর উদ্দেশ্যে পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গরু মেষ পালের দশমাংশ, পাঁচনির নিচ দিয়ে যা কিছু যায়, তার মধ্যে প্রত্যেক দশম পশু সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র হবে।