Leviticus 27:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা ভাল বা মন্দ, এর অনুসন্ধান সে করবে না ও তার পরিবর্তন করবে না; কিন্তু যদি সে কোন ভাবে তার পরিবর্তন করে তবে তা ও তার বিনিময় উভয়ই পবিত্র হবে; তা মুক্ত করা যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে মন্দ পশুদের মধ্য থেকে ভালো পশু বেছে নেবে না, অথবা বিকল্প বিধান নেবে না। যদি সে বিকল্প উপায় গ্রহণ করে, তাহলে পশু ও তাদের বিকল্প উভয়ই পবিত্র হবে এবং তাদের মুক্ত করা যাবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা ভাল কি মন্দ, ইহার অনুসন্ধান সে করিবে না, ও তাহার পরিবর্ত্তন করিবে না; কিন্তু যদি সে কোন প্রকারে তাহার পরিবর্ত্তন করে, তবে তাহা ও তাহার বিনিময় উভয়ই পবিত্র হইবে; তাহা মুক্ত করা যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা ভাল কি মন্দ, ইহার অনুসন্ধান সে করিবে না, ও তাহার পরিবর্তন করিবে না; কিন্তু যদি সে কোন প্রকারে তাহার পরিবর্তন করে, তবে তাহা ও তাহার বিনিময় উভয়ই পবিত্র হইবে; তাহা মুক্ত করা যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই দশম পশুগুলো ভাল কি মন্দ তা দেখা চলবে না কিম্বা একটার বদলে অন্য একটা দেওয়া চলবে না। যদি কেউ তা করে তবে সেই দশম পশুটা এবং তার বদলে যে পশুটা সে দেবে সেটাও সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা হয়ে যাবে এবং তা আর ছাড়িয়ে নেওয়া যাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই দশম পশুগুলো ভাল কি খারাপ তা দেখা চলবে না কিংবা একটার বদলে অন্য একটা দেওয়া চলবে না। যদি কেউ তা করে তবে সেই দশম পশুটা এবং তার বদলে যে পশুটা সে দেবে সেটাও মাবুদের উদ্দেশ্যে পাক-পবিত্র হয়ে যাবে এবং তা আর ছাড়িয়ে নেওয়া যাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেগুলি ভাল কি মন্দ সে বিচার কাউকে করতে হবে না ও তার বদল করাও চলবে না। যদি কোন ভাবে তার বদল হয়ে যায়, তাহলে সেটি এবং তার পরিবর্ত পশুটি উভয়েই পবিত্র বলে গণ্য হবে। তাকে মুক্ত করা যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পছন্দ করা প্রাণীটি ভাল না খারাপ এই সব পরীক্ষা চলবে না এবং একটির পরিবর্তে অন্য প্রাণী দেওয়া যাবে না| যদি সে অন্য প্রাণী দিয়ে তা বদলাতে মনস্থ করে, তাহলে দুটি প্রাণীই প্রভুর অধিকারে থাকবে| ঐ প্রাণীকে কিনে নিতে পারবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা ভালো কি খারাপ, এর খোঁজ সে করবে না ও তার পরিবর্তন করবে না; কিন্তু যদি সে কোনো প্রকারে তার পরিবর্তন করে, তবে তা ও তার বিনিময়ে দুটোই পবিত্র হবে; তা মুক্ত করা যাবে না।’”