Leviticus 27:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি পাঁচ বছর বয়স থেকে বিশ বছর বয়স পর্যন্ত হয় তবে তোমার নির্ধারিত মূল্য পুরুষের পক্ষে বিশ শেকল ও স্ত্রীর পক্ষে দশ শেকল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি পাঁচ থেকে কুড়ি বছরের মধ্যে বয়স্ক কোনো এক ব্যক্তিকে উৎসর্গ করতে হয়, তাহলে পুরুষের ক্ষেত্রে কুড়ি শেকল এবং নারীর ক্ষেত্রে দশ শেকল ধার্য করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি পাঁচ বৎসর বয়স অবধি বিংশতি বৎসর বয়স পর্য্যন্ত হয়, তবে তোমার নিরূপণীয় মূল্য পুরুষের পক্ষে বিংশতি শেকল ও স্ত্রীর পক্ষে দশ শেকল হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি পাঁচ বৎসর বয়স অবধি বিংশতি বৎসর বয়স পর্যন্ত হয়, তবে তোমার নিরূপণীয় মূল্য পুরুষের পক্ষে বিংশতি শেকল ও স্ত্রীর পক্ষে দশ শেকল হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাঁচ থেকে বিশ বছর বয়সের ছেলের জন্য দু’শো গ্রাম রূপা, ঐ বয়সের মেয়ের জন্য একশো গ্রাম রূপা;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাঁচ থেকে বিশ বছর বয়সের ছেলের জন্য দু’শো গ্রাম রূপা, ঐ বয়সের মেয়ের জন্য একশো গ্রাম রূপা;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাঁচ থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত পুরুষের মূল্য কুড়ি শেকেল এবং নারীর দশ শেকেল হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাঁচ থেকে কুড়ি বছর বয়সী একজন পুরুষের দাম ২০ শেকেল। পাঁচ থেকে কুড়ি বছর বয়সী একজন স্ত্রীলোকের দাম 10 শেকেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি পাঁচ বছর বয়স থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত হয়, তবে তোমার নির্ধারিত মূল্য পুরুষের পক্ষে কুড়ি শেকল ও স্ত্রীর পক্ষে দশ শেকল হবে।