Leviticus 27:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যদি দরিদ্র হবার কারণে তোমার নির্ধারিত মূল্য দিতে সে অক্ষম হয় তবে তাকে ইমামের কাছে আনা হবে এবং ইমাম তার মূল্য নির্ধারণ করবে; মানতকারী ব্যক্তির সংস্থান অনুসারে ইমাম তার মূল্য নির্ধারণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কেউ মানত করে, অথচ অত্যন্ত দরিদ্রতার কারণে নির্দিষ্ট পরিমাণ মূল্য দিতে অসমর্থ হয়, তাহলে সেই নির্দিষ্ট ব্যক্তিকে যাজকের কাছে আনা হবে এবং মানতকারীর সামর্থ্য অনুযায়ী সেই ব্যক্তির পক্ষে যাজক মূল্য নির্ধারণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যদি দরিদ্রতা প্রযুক্ত তোমার নিরূপণীয় মূল্য দিতে সে অক্ষম হয়, তবে যাজকের নিকটে আনীত হইবে, এবং যাজক তাহার মূল্য নিরূপণ করিবে; মানতকারী ব্যক্তির সংস্থান অনুসারে যাজক তাহার মূল্য নিরূপণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যদি দরিদ্রতা প্রযুক্ত তোমার নিরূপণীয় মূল্য দিতে সে অক্ষম হয়, তবে যাজকের নিকটে আনীত হইবে, এবং যাজক তাহার মূল্য নিরূপণ করিবে; মানতকারী ব্যক্তির সংস্থান অনুসারে যাজক তাহার মূল্য নিরূপণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মানতকারী যদি গরীব হয় আর এই নির্দিষ্ট করা মূল্য দিতে না পারে তবে তাকে উৎসর্গ করবার লোকটিকে নিয়ে পুরোহিতের কাছে যেতে হবে। পুরোহিত তখন মানতকারীর দেবার ক্ষমতা বুঝে তার মূল্য ঠিক করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মানতকারী যদি গরীব হয় আর এই নির্দিষ্ট করা মূল্য দিতে না পারে তবে তাকে কোরবানী করবার লোকটিকে নিয়ে ইমামের কাছে যেতে হবে। ইমাম তখন মানতকারীর দেবার ক্ষমতা বুঝে তার মূল্য ঠিক করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দারিদ্র্যের জন্য যদি কেউ নির্ধারিত মূল্য দিতে অক্ষম হয় তবে তাকে পুরোহিতের কাছে নিয়ে আসতে হবে এবং পুরোহিত তার মূল্য নির্ধারণ করবে। মানতকারীর সামর্থ্য অনুযায়ী পুরোহিত তার মূল্য স্থির করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন মানুষ এত গরীব হয় যে দান দিতে অক্ষম, তাহলে সেই লোকটিকে যাজকের কাছে নিয়ে এসো| কত অর্থ লোকটিকে দিতে হবে, তা যাজক ঠিক করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যদি গরিব হওয়ার জন্য তোমার নির্ধারিত মূল্য দিতে সে না পারে, তবে যাজকের কাছে আনতে হবে এবং যাজক তার মূল্য নির্ধারন করবে; মানতকারী ব্যক্তির ক্ষমতা অনুসারে যাজক তার মূল্য নির্ধারন করবে।