Leviticus 27:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কেউ মাবুদের কাছে কোরবানীর জন্য পশু দান করে তবে মাবুদের উদ্দেশে দেওয়া সমস্ত পশু পবিত্র বস্তু হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘একটি পশু দিয়ে যদি সে মানত করে, সদাপ্রভুর উদ্দেশে এক উপহাররূপে সেই মানত গ্রহণযোগ্য। সদাপ্রভুর উদ্দেশে দত্ত এমন এক পশু পবিত্র হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কেহ সদাপ্রভুর কাছে উৎসর্গের জন্য পশু দান করে, তবে সদাপ্রভুর উদ্দেশে দত্ত তাদৃশ সমস্ত পশু পবিত্র বস্তু হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কেহ সদাপ্রভুর নিকটে উৎসর্গের জন্য পশু দান করে, তবে সদাপ্রভুর উদ্দেশে দত্ত তাদৃশ্য সমস্ত পশু পবিত্র বস্তু হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সে যদি সদাপ্রভুর গ্রহণযোগ্য উৎসর্গের কোন পশু মানত করে থাকে তবে সদাপ্রভুকে দেওয়া সেই পশুটা পবিত্র বলে ধরতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সে যদি মাবুদের গ্রহণযোগ্য কোরবানীর কোন পশু মানত করে থাকে তবে মাবুদকে দেওয়া সেই পশুটা পবিত্র বলে ধরতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করা চলে এমন কোন পশু যদি মানত করা হয়, তবে মানত করা সেই পশুকে পবিত্র গণ্য করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন ব্যক্তি তার পশুগুলির মধ্যে কোন একটিকে প্রভুর প্রতি উৎসর্গ হিসাবে নিয়ে আসে, তাহলে সেই ধরণের সব পশু হবে পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কেউ সদাপ্রভুর কাছে উৎসর্গের জন্য পশু দান করে, তবে সদাপ্রভুর উদ্দেশ্যে দেওয়া সেরকম সব পশু পবিত্র বস্তু হবে।