Leviticus 3:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারো উপহার যদি মঙ্গল-কোরবানী দেবার জন্য হয় এবং সে গরুর পাল থেকে পুরুষ কিংবা স্ত্রী গরু দেয় তবে সে মাবুদের সম্মুখে নিখুঁত পশু আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কেউ মঙ্গলার্থক বলিদান দেয় এবং পশুপাল থেকে একটি পশু উৎসর্গ করে, সেটি পুংপশু বা স্ত্রীপশু যাই হোক না কেন, সদাপ্রভুর সামনে সেটি নির্দোষ হওয়া চাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কাহারও উপহার যদি মঙ্গলার্থক বলিদান হয়, এবং সে গোপাল হইতে পুং কিম্বা স্ত্রী গোরু দেয়, তবে সে সদাপ্রভুর সম্মুখে নির্দ্দোষ পশু আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কাহারও উপহার যদি মঙ্গলার্থক বলিদান হয়, এবং সে গরুর পাল হইতে পুং কিম্বা স্ত্রী গরু দেয়, তবে সে সদাপ্রভুর সম্মুখে নির্দোষ পশু আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কেউ সদাপ্রভুর উদ্দেশে কোন যোগাযোগ-উৎসর্গ করতে চায় আর তার উৎসর্গের পশুটা যদি গরুর পাল থেকে নেওয়া হয়, তবে সেটা স্ত্রী বা পুরুষ যা-ই হোক না কেন তার গায়ে যেন কোন খুঁত না থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কেউ মাবুদের উদ্দেশে কোন যোগাযোগ-কোরবানী দিতে চায় আর তার কোরবানীর পশুটা যদি গরুর পাল থেকে নেওয়া হয়, তবে সেটা স্ত্রী বা পুরুষ যা-ই হোক না কেন তার গায়ে যেন কোন খুঁত না থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোন ব্যক্তি যদি শান্তি স্বস্ত্যয়নের জন্য তার পশুপাল থেকে বৃষ কিম্বা গাভী উৎসর্গ করতে চায়, তাহলে তাকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিখুঁত পশু উৎসর্গ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মঙ্গল নৈবেদ্য হিসেবে যখন কেউ ঈশ্বরের কাছে উৎসর্গ দেয় তখন প্রাণীটি একটি পুরুষ বা স্ত্রী গরু হতে পারে| কিন্তু প্রাণীটির অবশ্যই যেন কোন দোষ না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারো উপহার যদি মঙ্গলের জন্য বলিদান হয় এবং সে গরুর পাল থেকে পুরুষ কিংবা স্ত্রী গরু দেয়, তবে সে সদাপ্রভুর সামনে নির্দোষ পশু আনবে।