Leviticus 3:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার মাথায় হাত রেখে জমায়েত-তাঁবুর সম্মুখে তাকে জবেহ্ করবে এবং হারুনের পুত্ররা কোরবানগাহ্র উপরে চারদিকে তার রক্ত ছিটিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছাগটির মাথায় সে হাত রাখবে ও সমাগম তাঁবুর সামনে তাকে বধ করবে। পরে হারোণের পুত্রেরা বেদির চারপাশে বধ করা পশুর রক্ত ছিটাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে হনন করিবে, এবং হারোণের পুত্রগণ বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে হনন করিবে, এবং হারোণের পুত্রগণ বেদির উপরে চারিদিকে তাহার রক্ত প্রক্ষেপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মাথার উপরে সে হাত রাখবে এবং মিলন-তাম্বুর সামনে সেটা কাটবে। এর পর হারোণের ছেলেরা তার রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মাথার উপরে সে হাত রাখবে এবং মিলন-তাম্বুর সামনে সেটা জবাই করবে। এর পর হারুনের ছেলেরা তার রক্ত নিয়ে কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ছাগটির মাথায় হাত রেখে সে সম্মিলন শিবিরের দ্বারে সেটিকে হনন করবে। হারোণ বংশীয় পুরোহিতদের একজন তার রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি ছাগলটির মাথায় তার হাত রাখবে এবং তাকে সমাগম তাঁবুর সামনে হত্যা করবে| তারপর হারোণের পুত্ররা বেদীর চারপাশে ছাগলের সে রক্ত ছিটিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার মাথায় হাত দিয়ে সমাগম তাঁবুর সামনে তাকে হত্যা করবে এবং হারোণের ছেলেরা বেদির চারিদিকে তার রক্ত ছড়িয়ে দেবে।