Leviticus 3:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে তা থেকে নিজের উপহার, মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে, অর্থাৎ পাকস্থলীর উপরিভাগের চর্বি ও অন্ত্রগুলোর উপরিভাগের সমস্ত চর্বি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার যে কোনো বলিদান সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার হতেই হবে; অন্ত্র আচ্ছাদনকারী সমস্ত মেদ অথবা এতে সংযুক্ত প্রত্যঙ্গ
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে তাহা হইতে আপনার উপহার, সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে, অর্থাৎ আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ এবং দুই মেটিয়া,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে তাহা হইতে আপন উপহার, সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে, অর্থাৎ আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গকারী যে পশুটা উৎসর্গ করবে তা থেকে কতগুলো অংশ তাকে সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠানের জন্য বের করে পুরোহিতকে দিতে হবে। এই অংশগুলো হল সেই পশুটার পেটের ভিতরের বিভিন্ন অংশের উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীদাতা যে পশুটা কোরবানী দেবে তা থেকে কতগুলো অংশ তাকে মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর জন্য বের করে ইমামকে দিতে হবে। এই অংশগুলো হল সেই পশুটার পেটের ভিতরের বিভিন্ন অংশের উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সে ঐ বলির একাংশ নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেবে, অর্থাৎ তার পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর প্রতি আগুনের নৈবেদ্য হিসেবে যাজকরা মঙ্গল নৈবেদ্যর কিছু অংশ অবশ্যই দান করবে| প্রাণীটির ভিতরের অংশগুলির ওপরের ও চারপাশের চর্বি তারা অবশ্যই উৎসর্গ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে তা থেকে নিজের উপহার, সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনের তৈরী উপহার উৎসর্গ করবে, অর্থাৎ ঢাকা মেদ ও ভিতরের অংশের কাছের সমস্ত মেদ এবং দুইটি কিডনি,