Leviticus 3:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম কোরবানগাহ্‌র উপরে সেসব পুড়িয়ে ফেলবে; তা খোশবু-যুক্ত অগ্নিকৃত উপহাররূপ খাদ্য; সমস্ত চর্বি মাবুদের।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক সেগুলি ভক্ষ্যরূপে বেদিতে পোড়াবে, যা সৌরভার্থক প্রীতিজনক অগ্নিকৃত এক উপহার। সমস্ত মেদ সদাপ্রভুর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক বেদির উপরে সে সমস্ত দগ্ধ করিবে; তাহা সৌরভার্থক অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য; সমস্ত মেদ সদাপ্রভুর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক বেদির উপরে সেই সমস্ত দগ্ধ করিবে; তাহা সৌরভার্থক অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য; সমস্ত মেদ সদাপ্রভুর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত এগুলো নিয়ে উৎসর্গ করা খাবার হিসাবে বেদীর উপর পুড়িয়ে ফেলবে। এটা আগুনে-করা উৎসর্গের মধ্যে একটা, যার গন্ধে সদাপ্রভু খুশী হন। উৎসর্গ করা পশুর চর্বির সমস্তটাই সদাপ্রভুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম এগুলো নিয়ে কোরবানী দেওয়া খাবার হিসাবে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে। এটা আগুনে দেওয়া-কোরবানীর মধ্যে একটা, যার খোশবুতে মাবুদ খুশী হন। কোরবানী করা পশুর চর্বির সমস্তটাই মাবুদের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত বেদীর আগুনে আহুতি দেবে, তখন সেটি হবে হোমানলে উৎসর্গিত ভক্ষ্য নৈবেদ্য। এর সৌরভ তাঁর প্রীতিজনক। সমস্ত মেদ প্রভু পরমেশ্বরের প্রাপ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যাজকরা অবশ্যই এগুলি বেদীর ওপর পোড়াবে| মঙ্গল নৈবেদ্য হল আগুনে প্রস্তুত এক নৈবেদ্য| এর সুগন্ধ প্রভুকে খুশী করে| এটিও সাধারণ মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে; কিন্তু শ্রেষ্ঠ অংশগুলি অর্থাৎ‌ চর্বি, প্রভুর জন্য নির্দিষ্ট|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক তা বেদির ওপরে খাদ্য হিসাবে পোড়াবে; তা সুগন্ধের জন্য আগুনে তৈরী উপহার; সমস্ত মেদ সদাপ্রভুর।